প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে স্থানীয় সরকার নির্বাচনে ‘না যাওয়ার’ হুঁশিয়ারি জামায়াত আমিরের

২২ নভেম্বর ২০২৬, ০৫:০৭ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৮ PM
অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান © সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে নির্বাচনে অংশ না নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ উপাধি দিয়ে প্রবাসীদের প্রতি দায়িত্ব শেষ করা যাবে না, তাদের যথাযথ অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। 

রবিবার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ায় প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ না রাখার বিষয়টি নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হবে। ভোটাধিকার নিশ্চিত না হলে তারা নির্বাচনে অংশ নেবেন না।

আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, যারা জুলাইয়ে জীবন বাজি রেখে লড়াই করেছেন, জাতির প্রয়োজনে তারা আবারও প্রতিরোধ গড়ে তুলবেন। আওয়ামী লীগ ফিরে আসতে চাইলে সেই আবাবিল আবারও আসবে।

দীর্ঘ সাড়ে ১৫ বছর নির্যাতনের শিকার ব্যক্তিদের কেউ কেউ ক্ষমতার স্বাদ পাওয়ার পর অতীতের কথা ভুলে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

সংসদে সরকারি ও বিরোধী দলের সম্পর্কের বিষয়ে শফিকুর রহমান বলেন, পরিস্থিতি অনুযায়ী সম্পর্ক কখনো ঝাল, কখনো মিষ্টি আবার কখনো টক। তবে জাতীয় স্বার্থের প্রশ্নে তারা সরাসরি নিজেদের অবস্থান তুলে ধরেন। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা নিজেদের অবস্থান থেকে সরে আসবেন না।

দেশ ছেড়ে পালিয়ে যাওয়া ব্যক্তিদের প্রসঙ্গে তিনি বলেন, অপকর্মের কারণে যারা দেশ ছেড়েছেন, তারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গণহত্যায় জড়িত কোনো গোষ্ঠী রাজনৈতিক দল হতে পারে না, বরং তারা ফ্যাসিস্ট ক্লাব বা মাফিয়া চক্রের মতো।

তিনি আরও বলেন, কোনো দল বা ব্যক্তির সঙ্গে তাদের শত্রুতা নেই। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেই তাদের অবস্থান। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় যোগ্য ব্যক্তিদের নিয়ে দল গঠন এবং জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান তিনি।

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ পদ্ধতিতে, বিজ্ঞপ্তি …
  • ২২ নভেম্বর ২০২৬
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত না করলে স্থানীয় সরকার নির্বাচন…
  • ২২ নভেম্বর ২০২৬
এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল প্রকাশের সময় পরি…
  • ২২ নভেম্বর ২০২৬
চলছে ফ্যামিলি কার্ডের শুমারি, লাগবে যে সকল কাগজপত্র
  • ২২ নভেম্বর ২০২৬
আইএইচটি-ম্যাটসে ভর্তি শুরু
  • ২২ নভেম্বর ২০২৬
সংঘর্ষ থামলেও পরিস্থিতি থমথমে, আওয়ামী লীগের ৫ সমর্থক আটক
  • ২২ নভেম্বর ২০২৬