অকালে পাঁকছে চুল, আছে খুশকির সমস্যাও— এক কোয়া রসুনে মিলবে সমাধান 

২২ নভেম্বর ২০২৬, ০৮:২০ PM
চুলের অকালপক্বতা রোধে রসুন ভালো ফল দেয়

চুলের অকালপক্বতা রোধে রসুন ভালো ফল দেয় © সংগৃহীত

বাড়তে থাকা দূষণ, মানসিক চাপ ও অনিয়মিত জীবনযাপনের কারণে চুল পড়া, খুশকি ও অকালপক্বতার সমস্যা বাড়ছে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকে বাজারের দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে অনেক সময় তাতেও আশানুরূপ ফল পাওয়া যায় না। বিশেষ করে অ্যামোনিয়াযুক্ত হেয়ার ডাই ব্যবহারে মাথার ত্বকে র‍্যাশ, চুলকানি ও খুশকির সমস্যা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে চুলের যত্নে রসুনের ব্যবহার নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা।

রসুনে সালফার, সেলেনিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি৬ ও অ্যালিসিন রয়েছে। এসব উপাদান চুলের স্বাস্থ্যের জন্য উপকারী বলে মনে করা হয়। রসুনের অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে ভূমিকা রাখতে পারে। খুশকির অন্যতম কারণ ছত্রাকের সংক্রমণ।

তবে সরাসরি রসুনের রস মাথার ত্বকে লাগালে জ্বালাপোড়া বা র‍্যাশ হতে পারে। তাই ব্যবহারের আগে অন্য উপাদানের সঙ্গে মিশিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

রসুনের রসের সঙ্গে যেসব উপাদান মিশিয়ে ব্যবহার করতে পারেন—

রসুন ও লেবুর রস

এক টেবিলচামচ রসুনের রসের সঙ্গে এক চা-চামচ পাতিলেবুর রস ও দুই টেবিলচামচ নারকেল তেল মিশিয়ে তুলার সাহায্যে মাথার ত্বকে লাগানোর পরামর্শ দেওয়া হয়। লেবুর সাইট্রিক অ্যাসিড ও রসুনের অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য খুশকি কমাতে সহায়ক হতে পারে।

রসুনের রস ও টি-ট্রি অয়েল

দুই টেবিলচামচ রসুনের রসের সঙ্গে তিন থেকে চার ফোঁটা টি-ট্রি অয়েল এবং এক টেবিলচামচ অলিভ অয়েল মিশিয়ে মাথার ত্বকে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলতে বলা হয়। তবে সংবেদনশীল ত্বকে এই মিশ্রণ ব্যবহারে জ্বালাপোড়া হতে পারে।

রসুনের রস ও টক দই

রসুনের রসের সঙ্গে টক দই মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে মাথার ত্বকে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই মিশ্রণ মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সহায়ক হতে পারে। তবে খুশকি বা চুল পড়া দূর করার ক্ষেত্রে এর কার্যকারিতার যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই।

রসুন, মধু ও অ্যালোভেরার হেয়ার প্যাক

এক টেবিলচামচ রসুনের রসের সঙ্গে এক টেবিলচামচ খাঁটি মধু এবং এক চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে হেয়ার প্যাক তৈরি করুন। মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি চুলের শুষ্কতা কমাতে সহায়ক হতে পারে।

তবে মনে রাখতে হবে, রসুন বা এসব ঘরোয়া মিশ্রণ খুশকি, চুল পড়া কিংবা অকালপক্বতার প্রমাণিত চিকিৎসা নয়। রসুনের রস ও লেবু মাথার ত্বকে জ্বালা বা অ্যালার্জি তৈরি করতে পারে। তাই সরাসরি মাথার ত্বকে ব্যবহারের আগে সতর্ক থাকা জরুরি। খুশকি বা চুল পড়ার সমস্যা দীর্ঘদিন থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০০ পথশিশু পেল শীতবস্ত্র ও শিক্ষা সামগ্…
  • ২২ নভেম্বর ২০২৬
অকালে পাঁকছে চুল, আছে খুশকির সমস্যাও— এক কোয়া রসুনে মিলবে স…
  • ২২ নভেম্বর ২০২৬
চলতি বছর সব ধরনের নোট-গাইড ছাপা বন্ধের নির্দেশ
  • ২২ নভেম্বর ২০২৬
৫ শর্তে ডিসেম্বরে আওয়ামী লীগ ঠেকানোর ঐক্যে যাবে এনসিপি
  • ২২ নভেম্বর ২০২৬
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ‘অপহরণকারী’ ঘুরছেন প্রকাশ্যে, পালিয়…
  • ২২ নভেম্বর ২০২৬
 ৪০৫  টন রাসায়নিক নিয়ে বাংলাদেশগামী জাহাজ আটক করল ইন্দোনেশি…
  • ২২ নভেম্বর ২০২৬