ময়মনসিংহে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২৬ মার্চ ২০২৬, ০৩:৩৮ PM
গ্রেপ্তার দুজন

গ্রেপ্তার দুজন © সংগৃহীত

ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ফুলবাড়িয়া উপজেলার বৈলাজান গ্রামে অভিযান চালিয় ৫০০ ইয়াবা বড়িসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। বুধবার (২৫ মার্চ) এ অভিযান পরিচালনা করা হয়। 
 
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন একই গ্রামের হেলাল খন্দকারের ছেলে শামীম খন্দকার (৪২) ও সুরুজ আলী শাহ ফকিরের ছেলে রবিন খন্দকার (২৫)। 

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানাম, ইয়াবা কারবারি শামীমের নামে ৬টি মামলা রয়েছে। তিনি এলাকায় চিহ্নিত একজন ইয়াবা মাদক কারবারি। তাদের সঙ্গে একটি চক্র জড়িত। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত।

ইয়াবা কারবারি শামীম ২০২০ সালে লোহাগড়া থানায় ৩ হাজার ইয়াবা ও ইয়াবা পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনিট্রাকসহ আটক হয়েছিলেন।

তিন পরিবর্তন নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, আলিসের অভিষেক
  • ২১ অক্টোবর ২০২৬
ব্যাংকনোটে কলমের আঁচড়ে বাংলাদেশকে বুনছেন ঢাবির মুহাম্মাদ সাদ
  • ২১ অক্টোবর ২০২৬
রানার গ্রুপে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬
র‍্যাঙ্কিংয়ে বড় লাফ তাসকিনের, শীর্ষ দশের কাছে শরিফুলও
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে ভেসে যাওয়া স্ত্রীর খোঁজে ১৪ বছর ধরে ডুব দিয়ে যাচ্ছেন …
  • ২১ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
  • ২১ অক্টোবর ২০২৬