ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

২৬ মার্চ ২০২৬, ০১:৫২ PM
আলী আজ্জম

আলী আজ্জম © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযানে সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজ্জমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

বুধবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের নিজ বাড়ি থেকে সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আলী আজ্জম নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুরউড়া গ্রামের হুমায়ুন কবীরের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের মধ্যপাড়া এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

আলী আজ্জমের ছেলে বিশাল জানান, রাতে বাবাকে বাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে গেছে।

জানা গেছে, অভিযানের সময় আলী আজ্জম পালানোর চেষ্টা করলে পিছলিয়ে পড়ে গিয়ে তিনি দুই হাতে আঘাতপ্রাপ্ত হন। পরে ডিবি পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে সদর মডেল থানায় হস্তান্তর করে।

এ বিষয়ে সদর মডেল থানা ও ডিবি পুলিশের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, আলী আজ্জমের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬