অবশেষে পিএসএলে নাহিদ রানার অভিষেক

০৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ PM
নাহিদ রানা ও শরিফুল ইসলাম

নাহিদ রানা ও শরিফুল ইসলাম © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে নাহিদ রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। সেবার স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি এই বাংলাদেশি পেসার। তবে এবারও তাকে দলে রেখে আস্থা দেখায় ফ্র্যাঞ্চাইজিটি। আসরের প্রথম দুই ম্যাচে বেঞ্চে থাকলেও আজ (৮ এপ্রিল) অবশেষে অভিষেক হচ্ছে তার।

নিজেদের তৃতীয় ম্যাচে আজ হায়দরাবাদ কিংসম্যানের মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নাহিদের দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

পেশোয়ার জালমি: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, ফারহান ইউসুফ, ইফতিখার আহমেদ, মাইকেল ব্রেসওয়েল, আব্দুল সামাদ, আমের জামাল, সুফিয়ান মুকিম, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

হায়দরাবাদ কিংসম্যান: সাইম আইয়ুব, মাজ সাদাকাত, মার্নাস লাবুশেন (অধিনায়ক), উসমান খান (উইকেটরক্ষক), কুশল পেরেরা, ইরফান খান নিয়াজি, শরজিল খান, হাসান খান, মাহিশ থিকশানা, হুনাইন শাহ, মোহাম্মদ আলি।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬