কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান

০২ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ PM
সাহিবজাদা ফারহান

সাহিবজাদা ফারহান © সংগৃহীত

বেশ কিছুদিন ধরেই দুর্দান্ত ফর্মে আছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এবার পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) নিজের সেই ধারাবাহিকতা ধরে রেখে চোখধাঁধানো এক ইনিংস সাজালেন।

হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে ৫৭ বলে অপরাজিত ১০৬ রান করেন ফারহান। তার দুর্দান্ত সেঞ্চুরিতে ২২৫ রানের বড় লক্ষ্য ৮ বল ও ৬ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় মুলতান সুলতান্স। 

এই সেঞ্চুরির মধ্য দিয়ে টি-টোয়েন্টিতে ফারহানের মোট সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৯টি। এতে ব্যাটিং গ্রেট বিরাট কোহলিকে ছুঁয়ে ফেলেছেন তিনি। একই সংখ্যক সেঞ্চুরি দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোরও রয়েছে।

তবে সেঞ্চুরির সংখ্যায় এখনো ফারহানের সামনে রয়েছেন তিনজন। শীর্ষে আছেন ক্রিস গেইল, তার সেঞ্চুরি ২২টি। দ্বিতীয় স্থানে বাবর আজম (১১টি) এবং তৃতীয়স্থানে ডেভিড ওয়ার্নার (১০টি)। অন্যদিকে ভারতের অভিষেক শর্মা ১৭৮ ইনিংসে ৮ সেঞ্চুরিতে তাদের ঠিক পেছনে আছেন।

একটি জায়গায় অবশ্য কোহলি ও রুশোকে ছাড়িয়ে গেছেন ফারহান। মাত্র ১৬০ ইনিংস খেলেই ৯টি সেঞ্চুরি করেছেন তিনি, যেখানে কোহলির ৩৯৮ ইনিংস এবং রুশোর ৩৭৭ ইনিংস লেগেছে।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক রান করে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়া এই ওপেনার বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে খুব শিগগিরই ওয়ার্নার কিংবা বাবর আজমকেও ছাড়িয়ে যেতে পারেন বলে মনে করা হচ্ছে।

শিক্ষকদের বদলি নিয়ে সবশেষ যা জানালেন মাউশি ডিজি
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্তির তালিকা থেকে বাদ ৪৭১ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
একদিনে প্রাণ গেল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২ শ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবির পাঁচ শিক্ষার্থীকে মাসে ১ হাজার টাকা করে শিক্ষাসহায়তা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যা: শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হলো দুই আসামিকে
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তেলের দাম বিশ্ববাজারে কমছে, বাংলাদেশে কেন বাড়ল— ব্যাখ্যা দি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬