পাকিস্তানের বাঁচা–মরার ম্যাচে রেকর্ড সেঞ্চুরি ফারহানের

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫০ PM
সাহিবজাদা ফারহান

সাহিবজাদা ফারহান © সংগৃহীত

জিতলে সুপার এইট, হারলেই বাদ–সমীকরণটা খুবই সহজ পাকিস্তানের। এমন হাইভোল্টেজ ম্যাচে আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন পাকিস্তান ওপেনার সাহিবজাদা ফারহান। দ্বিতীয় পাকিস্তানি হিসেবে বিশ্বমঞ্চে তিন অঙ্কের ম্যাজিক ফিঙ্গারের স্বাদ পেয়েছেন তরুণ এই ওপেনার। এর আগে, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ১১১* রান করেছিলেন আহমেদ শেহজাদ।

ফারহানের সেঞ্চুরিটি চলমান বিশ্বকাপে তৃতীয়। এর আগে, শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা ও কানাডার যুবরাজ সিং সামরা সেঞ্চুরি করেছিলেন। এতে এবারই প্রথম কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি সেঞ্চুরির মাইলফলক দেখা গেল।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ৩৭ বলে ফিফটি করা ফারহান পরের ২০ বলে বাকি ৫০ রান তুলেন এই ওপেনার। এতে দ্য গ্রিন ম্যানদের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন। এর আগে, ৫৮ বলে সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন শেহজাদ।

১১ চার ও ৪ ছক্কায় ফারহানের সেঞ্চুরির ম্যাচে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় দ্য গ্রিন ম্যানরা। এই সেঞ্চুরিতে চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রানসংগ্রাহকও বনে গেছেন ফারহান। তার রান এখন ২২০, দ্বিতীয় সর্বোচ্চ এইডেন মার্করামের ১৭৮ রান।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬