টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ PM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ PM
ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে উদ্দীপনা জাগানিয়া ম্যাচ মাঠে গড়াচ্ছে আজ (১৫ ফেব্রুয়ারি)। হাইভোল্টেজ এই ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা। কলম্বোর আর প্রেমাডাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় মাঠে গড়াবে ম্যাচটি।

মর্যাদার এই লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে ভারত। আশ্বদীপ সিং ও সাঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে ফিরেছেন অভিষেক শর্মা ও কুলদীপ যাদব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে দ্য গ্রিন ম্যানরা।

পাকিস্তান একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিক, আবরার আহমেদ।

ভারত একাদশ: ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬