হাসপাতালে নেওয়া হবে ইমরান খানকে

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৫ AM , আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫১ AM
ইমরান খান

ইমরান খান © সংগৃহীত

অসুস্থ হয়ে পড়া পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে নেওয়া হবে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে দেশটির সরকার বিক্ষোভের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেয়। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি ইমরানের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

এর আগে তার সুচিকিৎসা নিশ্চিত করতে তেহরিক-ই-তাহফুজ-আইন-ই-পাকিস্তানের সদস্যরা পার্লামেন্টের বাইরে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর বিরোধী দলীয় নেতা আল্লামা রাজা নাসির আব্বাস ও মাহমুদ খান পিটিআই চেয়ারম্যান গোহার আলী খানের সঙ্গে অবস্থান কর্মসূচি শুরু করেন। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রীও কে-পি হাউজে আন্দোলন চালিয়ে যান।

সম্প্রতি জানা গেছে, ইমরান খান দৃষ্টিশক্তি হারানোর সমস্যায় ভুগছেন, কিন্তু তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না। এমন পরিস্থিতিতে তার সমর্থকরা আন্দোলন শুরু করলে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার শনিবার রাতে জানিয়েছেন, "ইমরান খানের চোখের চলমান চিকিৎসার জন্য বিশেষজ্ঞরা একটি বিশেষ হাসপাতালে আরও পরীক্ষা-নিরীক্ষা করবেন। এ বিষয়ে সুপ্রিম কোর্টেও একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে।"

দেশটির সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, ইমরান খানের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে। তিনি আরও জানিয়েছেন, একজন কারাবন্দির যেসব মানবাধিকার আছে, সবই ইমরানকে দেওয়া হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬