৩২ নম্বরে ফুল দিতে আসা ৪ জন গ্রেপ্তার

০৭ মার্চ ২০২৬, ০৪:২৬ PM
৪ জন সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার

৪ জন সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার © সংগৃহীত

ঐতিহাসিক ৭ মার্চ উদ্‌যাপনে ধানমন্ডি ৩২ নম্বরে মিছিল নিয়ে ফুল দিতে আসা চারজনকে আটক করেছে পুলিশ। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠায় কলাবাগান থানা পুলিশ। আটককৃতদের মধ্যে তিন নারী ও একজন পুরুষ আছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের দিক থেকে ৩০-৪০ জনের একটি মিছিল আসছিল। ধানমন্ডি ৩২ নম্বরে মিছিলটি পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় চারজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক গণমাধ্যমে বলেন, “গ্রেপ্তারকৃতরা হাতে ফুল নিয়ে মিছিল করতে করতে ধানমন্ডির ৩২ নম্বরে আসে। এ সময় তাদের মধ্যে ৪ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছে। তাদেরকে সন্ত্রাসবিরোধী আইনের মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত বাস্তবতায় এ বছর ৭ মার্চ উপলক্ষে কোনো রাষ্ট্রীয় কর্মসূচি নেওয়া হয়নি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ মোট ৮টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছিল। 

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬