ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ PM , আপডেট: ০৪ মার্চ ২০২৬, ০৬:৫৪ PM
প্রধানমন্ত্রী তারেক রহমান 

প্রধানমন্ত্রী তারেক রহমান  © সংগৃহীত

জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে স্বাস্থ্যমন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী ই-হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশনা দিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, সরকারের নীতি হলো, স্বাস্থ্যসেবা জনগণের দ্বারগোড়ায় পৌঁছিয়ে দেওয়া। এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে।  

তিনি বলেন, এই বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যকেন্দ্র করার বিষয়ে আলোচনা হয়েছে।  

অতিরিক্ত প্রেস সচিব বলেন, শুধু এলডিইডির পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে ১৭০টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও তার অধীন প্রতিষ্ঠান এবং সংস্থার এ রকম পরিত্যক্ত ভবন বা বিল্ডিং রয়েছে সেগুলো ক্লিনিক ও স্বাস্থ্যসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এই বিষয়ে মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।                

আতিকুর রহমান রুমন বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির বিষয়টি সভায় আলোচনায় উঠে এসেছে। এতে জানানো হয়, এক পরিসংখ্যানে দেখা যায়, প্রতি বছর ৩৪ লাখ নবজাতক জন্ম গ্রহণ করে।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রতি বছর নবজাতক জন্মের যে পরিসংখ্যান দেওয়া হয়, বৈঠকে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হতে বলা হয়।

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ লাখ স্বাস্থ্যকর্মী: যার মধ্যে নারী ৮০ শতাংশ এবং পুরুষ ২০ শতাংশ তা নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূণ্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয় নিয়েও সভায় আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, দুর্গম এলাকায় স্বাস্থ্যকেন্দ্রে যেন চিকিৎসকরা যান; সে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।  বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর 

অন্যদিকে  জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও টেকসই সবুজায়ন নিশ্চিত করতে আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   

বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল’এর সভা অনুষ্ঠিত হয়। 

সভায় কর্মপরিকল্পনার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে বলেছেন।  

সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে।  সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে প্রয়োজনীয় চারা সংগ্রহ করা হবে। 

কর্মসূচির আওতা সম্পর্কে জানানো হয়, সারাদেশে খাসজমি, চরাঞ্চল, নদী ও খালের দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই ধার, বনাঞ্চলে যেখানে বৃক্ষ নেই সেসব স্থানে এবং সরকারি প্রতিষ্ঠানের আঙিনায় এই বৃক্ষসমূহ রোপণ করা হবে।

পরিবেশ সচেতনতা তৈরিতে শিক্ষার্থীদের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে জানানো হয়েছে, প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষ রোপণ করবে এবং সেই বৃক্ষ তারাই পরিচর্যা করবে। সভায় বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9