নেপালে ১১০ আসনে এগিয়ে জেন-জি সমর্থিত বালেন্দ্রর দল

০৬ মার্চ ২০২৬, ০৯:০৭ PM
বৃহস্পতিবার নেপালের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়

বৃহস্পতিবার নেপালের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় © টিডিসি

নেপাল সাধারণ নির্বাচনের ভোট গণনায় এগিয়ে রয়েছে দেশটির জেন-জি দের পছন্দ র‌্যাপার বালেন্দ্র শাহের দল তরুণদের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। প্রাথমিক ভোট গণনায় ১৬৮ টি আসনের মধ্যে আরএসপি ১১০ আসনে এগিয়ে আছে। আজ শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় কাঠমান্ডু পোস্ট জানায়, আরএসপি ১১০টি আসনে এগিয়ে আছে এবং ৩টি আসনে জয় নিশ্চিত করেছে। আর নেপালের প্রাচীনতম দল নেপালি কংগ্রেস ১০ আসনে এগিয়ে এবং দুটিতে জয় নিশ্চিত করেছে। 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় নেপালের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। গত বছরের জেন জি নেতৃত্বাধীন আন্দোলনে পুলিশের দমন-পীড়নে ৭৭ জন নিহত হওয়ার পর প্রায় ছয় মাসের মাথায় এই নির্বাচন অনুষ্ঠিত হলো। সেই আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আরএসপি মূলত জেন জি প্রজন্মের সমর্থনে শক্ত অবস্থান তৈরি করেছে। গত বছরের তরুণদের নেতৃত্বে হওয়া আন্দোলনের ঢেউ থেকেই দলটির জনপ্রিয়তা বাড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা এবং তরুণ ভোটারদের সরাসরি সম্পৃক্ত করার মাধ্যমে বালেন শাহ দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন।

বিশ্ব কন্যাশিশু দিবস: ঐতিহাসিক ভিত্তি, বর্তমানের অঙ্গীকার ও…
  • ১১ অক্টোবর ২০২৬
সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন ঘাতক সুমন
  • ১১ অক্টোবর ২০২৬
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটনের মরদেহ আসছে…
  • ১১ অক্টোবর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন শাবিপ্রবি শিক্ষার্থী
  • ১১ অক্টোবর ২০২৬
বাতের ব্যথার জন্য দায়ী খাওয়াদাওয়া, কী বলছে গবেষণা?
  • ১১ অক্টোবর ২০২৬
সাংগঠনিক তৎপরতা বাড়ালে ৩১ সালের নির্বাচনে জয়ের দ্বার উন্মোচ…
  • ১১ অক্টোবর ২০২৬