রমজান উপলক্ষ্যে `১ টাকা লাভের দোকান'

০৭ মার্চ ২০২৬, ০৪:১৪ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৪:৪৬ PM
মাত্র ১ টাকা লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে সাড়া ফেলেছেন নাজমুল ইসলাম।

মাত্র ১ টাকা লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে সাড়া ফেলেছেন নাজমুল ইসলাম। © সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাত্র ১ টাকা লাভে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন নাজমুল ইসলাম নামে এক ব্যবসায়ী।

উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরের উপজেলা রোডে অবস্থিত এসএ ট্রেডার্সে এই কার্যক্রম পরিচালনা করছেন তিনি। দোকানের সামনে বড় একটি ব্যানারে লিখে রেখেছেন, ‘১ টাকা লাভের দোকান’।

স্থানীয়রা জানান, রমজানের চাঁদ দেখা যাওয়ার দিন থেকেই নাজমুল ইসলাম তার দোকানে প্রায় ২০০টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্য মাত্র ১ টাকা লাভে বিক্রি করছেন। তার এই কার্যক্রম ঈদের দিন পর্যন্ত চলবে বলে জানা গেছে।

নাজমুল ইসলাম জানান, তার দোকানে ছোলা, মুড়ি, চাল, ডাল, তেল, সেমাই, চিনি, খেজুর, ডিম, কোমল পানীয়, শিশুখাদ্য ও লবণসহ প্রায় ২০০টির বেশি পণ্য রয়েছে। এসব পণ্য তিনি পাইকারি দামে কিনে তার সঙ্গে মাত্র ১ টাকা লাভ যোগ করে বিক্রি করছেন। এতে পণ্যের ধরন অনুযায়ী কোনো কোনো ক্ষেত্রে ক্রেতারা কেজিতে প্রায় ১৫ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারছেন।

ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, রমজান এলেই সাধারণত বাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। কিন্তু এই দোকানে তুলনামূলক কম দামে পণ্য পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের জন্য স্বস্তির বিষয়। তারা মনে করেন, এ ধরনের উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নাজমুল ইসলাম এলাকায় সুমন স্যার নামে পরিচিত। তিনি বলেন, মানুষের উপকারের লক্ষ্য নিয়েই গত বছর প্রথম এই উদ্যোগ নিয়েছিলেন। মানুষের উপকার করতে পারলে সৃষ্টিকর্তার সন্তুষ্টি পাওয়া যায়। এই বিশ্বাস থেকেই প্রতি রমজানে এই কার্যক্রম চালিয়ে যেতে চাই।

তিনি আরও জানান, দীর্ঘ ২৬ বছর শিক্ষকতা করার পর কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে প্রায় সাড়ে তিন বছর শয্যাশায়ী ছিলেন। সুস্থ হওয়ার পর মানুষের কল্যাণে কিছু করার ইচ্ছা থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেন। বর্তমানে তার এই উদ্যোগে স্থানীয়দের ব্যাপক সাড়া মিলছে এবং অনেক ক্রেতাই স্বতঃস্ফূর্তভাবে তাকে দোকান পরিচালনায় সহযোগিতা করছেন।

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬