ঝালকাঠি

পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, শনাক্ত হয়নি চোর

২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৫ PM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪৭ PM
ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার।

ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার। © টিডিসি ছবি

ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ থেকে চুরি হওয়া ব্যাটারি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও চুরির সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্থানীয় এক ভাঙারি ব্যবসায়ীর কাছে ব্যাটারিটি পাওয়া গেছে। এ ঘটনায় তাঁকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২১ নভেম্বর ঝালকাঠি সদর থানার একটি পুলিশ পিকআপ মেরামতের জন্য স্থানীয় সেকান্দারের গ্যারেজে নেওয়া হয়। সেখানে থাকা অবস্থায় গাড়িটির ব্যাটারি চুরি হয়ে যায়। এ ঘটনায় গ্যারেজের মালিক সেকান্দার ঝালকাঠি সদর থানায় লিখিত অভিযোগ দেন।

পরে পুলিশ ব্যাটারিটি উদ্ধার করতে না পারলেও গ্যারেজের মালিক নিজ উদ্যোগে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় ভাঙারি ব্যবসায়ী আলআমিনের কাছে চুরি হওয়া ব্যাটারিটি খুঁজে পান বলে জানা গেছে। বিষয়টি পুলিশকে জানালে জিজ্ঞাসাবাদের জন্য আলআমিনকে থানায় নেওয়া হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, কিছু অসাধু ভাঙারি ব্যবসায়ী চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় এলাকায় চুরির ঘটনা বাড়ছে। তাঁদের দাবি, চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের পাশাপাশি চোরাই মালামাল কেনাবেচায় জড়িত ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল বলেন, “অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করা হচ্ছে। ভাঙারি ব্যবসায়ী আলআমিনকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।”

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
  • ২৪ নভেম্বর ২০২৬
দলীয় কর্মসূচিতে আ.লীগের হামলায় বিএনপির ৪ কর্মী মারা গেছেন
  • ২৪ নভেম্বর ২০২৬
পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, শনাক্ত হয়নি চোর
  • ২৪ নভেম্বর ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
হাসিনা বিমান চেয়েছে, একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিস…
  • ২৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ৭৭০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্য…
  • ২৪ নভেম্বর ২০২৬