এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো

২৪ নভেম্বর ২০২৬, ০২:৫৩ PM
এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য ডাকা শিক্ষা মন্ত্রণালয়ের সভা শেষ হয়েছে

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য ডাকা শিক্ষা মন্ত্রণালয়ের সভা শেষ হয়েছে © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি এবং বিদ্যমান বিধিমালা সংশোধনে ডাকা সভা শেষ হয়েছে। সভায় কিছু বিষয়ে আলোচনা হলেও কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। বিষয়টি নিয়ে ফের আরেকটি সভা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় শুরু হওয়া এ সভা ২টার পর শেষ হয়েছে। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টায় সভা শুরু হলেও শিক্ষামন্ত্রী ড. মিলন আসেন বেলা দেড়টায়। ফলে খসড়া বিধিমালার কোনো বিষয়েই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে প্রার্থীদের পছন্দক্রম নিয়ে কিছুটা আলোচনা হয়েছে।

আরও খবর: শিক্ষকদের বদলি নিয়ে যে সুপারিশ করল সংসদীয় কমিটি

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত ছিলেন, এমন এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একাধিক প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার কারণে নানা সমস্য হত। এ জন্য পছন্দক্রম কমানোর বিষয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধনের জন্য আরেকটি সভা করা হবে। ওই সভায় বিস্তারিত আলোচনা করে খসড়া চূড়ান্ত করা হবে। কবে সভা হবে, সেই তারিখ পরে জানিয়ে দেওয়া হবে।’

এনটিআরসিএর নিয়োগ বিধিমালা সংশোধনে ডাকা সভায় যা হলো
  • ২৪ নভেম্বর ২০২৬
দলীয় কর্মসূচিতে আ.লীগের হামলায় বিএনপির ৪ কর্মী মারা গেছেন
  • ২৪ নভেম্বর ২০২৬
পুলিশ পিকআপের চুরি হওয়া ব্যাটারি উদ্ধার, শনাক্ত হয়নি চোর
  • ২৪ নভেম্বর ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ দিচ্ছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ, আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
হাসিনা বিমান চেয়েছে, একই দিনে থার্ড টার্মিনাল উদ্বোধন, ডিস…
  • ২৪ নভেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ৭৭০০ তরুণ-তরুণীকে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্য…
  • ২৪ নভেম্বর ২০২৬