এনটিআরসিএর শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে সভা বসছে আজ, আসতে পারে তিন পরিবর্তন

২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪১ AM , আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © টিসিডি সম্পাদিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগে অনুসরণীয় পদ্ধতি এবং বিধিমালা সংশোধনে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকাল ১১টায় এটি শুরু হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠেয় সভায় তিনটি বিষয়ে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, ৯ম শিক্ষক নিয়োগের সংশোধিত হতে যাওয়া বিধিমালা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এ বিধিমালায় আবেদনের ক্ষেত্রে ৫টি প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার সুপারিশ করা হয়েছে। যা পূর্বের বিধিতে ৭টি ছিল।

সূত্রের তথ্য বলছে, খসড়া বিধিতে প্রার্থীদের শিক্ষক নিয়োগের আবেদনের সময়ই পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের বিষয়টি রাখা হয়েছে। পূর্বের বিধিতে নিয়োগ সুপারিশের পূর্বে আলাদা করে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের বিধান ছিল। এটি পরিবর্তনের সুপারিশ করা হয়েছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করার কারণে বিদ্যমান বিধির কয়েকটি ধারা সংশোধন প্রয়োজন। এ বিষয়গুলোই মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে। আগামীকাল সোমবার অনুষ্ঠেয় সভায় বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে।

মৌখিক পরীক্ষার নম্বর বৃদ্ধির বিষয়টি খসড়ায় স্থান পেয়েছি কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, 'ভাইভার নম্বর বৃদ্ধির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেই করা হয়েছে। ফলে বিষয়টি সভায় চূড়ান্ত হতে পারে।'

জানা গেছে, সভায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক সভাপতিত্ব করবেন। সভায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব জহিরুল ইসলাম, মো. হেলালুজ্জামান সরকার, উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এনটিআরসিএর শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে সভা বসছে আজ, আসতে পার…
  • ২৪ নভেম্বর ২০২৬
সেন্টমার্টিনে পরিবেশ দূষণ, এক রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা
  • ২৪ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ কর্মী সন্দেহে আইনজীবীকে পেটালেন যুবদল নেতা নয়ন
  • ২৪ নভেম্বর ২০২৬
আড়াই বছর পর বিভাগ থেকে চেয়ারম্যান পেল ঢাবির সাংবাদিকতা বিভাগ
  • ২৪ নভেম্বর ২০২৬
টেলিভিশন সাংবাদিকদের ‘ইউটিউবার’ বলায় বাগ্‌বিতণ্ডা, হামলায় আ…
  • ২৪ নভেম্বর ২০২৬
সিট দখলকে কেন্দ্র করে পাবিপ্রবি ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্…
  • ২৪ নভেম্বর ২০২৬