সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী

১৫ নভেম্বর ২০২৬, ০২:১৩ PM , আপডেট: ১৫ নভেম্বর ২০২৬, ০২:১৬ PM
১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান

১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান © ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষকদের জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১-১২ তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দাবিতে আন্দোলনে নেমেছেছেন চাকরিপ্রার্থীরা। দাবি আদায়ে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন তারা।  রবিবার (১৫ নভেম্বর) নিয়োগপ্রত্যাশীরা জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেননে তারা এ হুঁশিয়ারি দেন। 

কর্মসূচিতে বক্তারা বলেন, তারা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলতে চান। এর মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। তারা বিভিন্ন সময়ে এসব তুলে ধরলেও বাস্তবায়ন হয়নি। এ কারণে আজকের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে তা মেনে নেওয়ার আহবান জানান।

চাকরিপ্রার্থীরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গত ১৫ জানুয়ারির প্রতিশ্রুতি এবং ৮ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংদীয় স্থায়ী কমিটির ১-১২ তমদের নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন।

এর আগে গত ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বারক্ষিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১-১২ তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে। 

হীরকজয়ন্তী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যা…
  • ১৫ নভেম্বর ২০২৬
সময় বেধে দিলেন ১-১২তম নিবন্ধনধারী
  • ১৫ নভেম্বর ২০২৬
ঢাবিতে মানববন্ধনের ডাক বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের
  • ১৫ নভেম্বর ২০২৬
এসএসসি পাসেই নিয়োগ দিচ্ছে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950