এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা

২৪ নভেম্বর ২০২৬, ০৫:২০ PM
এনটিআরসিএ

এনটিআরসিএ © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগ থাকে সরকার। এ নিয়োগ পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যদের নিয়োগ নিশ্চিত করতে চায় সরকার। এ জন্য পরীক্ষা পদ্ধতি এবং নম্বর বন্টনে পরিবর্তন আনার চিন্তা ভাবনা করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ বিধিমালা নিয়ে আয়োজিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানান, ‘শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিত করতে হবে। এনটিআরসিএর নিয়োগ পরীক্ষাকে বিসিএস পরীক্ষার মানের কাছাকাছি নেওয়ার বিষয়েও সরকার চিন্তা করছে।’

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এনটিআরসিএর শিক্ষক নিয়োগের অনুসরণীয় পদ্ধতি নিয়ে সভায় বসে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, এনটিআরসিএ চেয়ারম্যান আলিফ রুদাবা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র জানিয়েছে, সিনিয়র সচিব আবদুল খালেক সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘যেহেতু সরকার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করছে, শিক্ষকদের চাকরি সরকারি হচ্ছে, তারা সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা পাবেন; সেহেতু তাদের নিয়োগ পদ্ধতি নিয়ে যেন কোন প্রশ্ন তৈরি না হয় সে বিষয়টি দেখতে হবে। এ জন্য নিয়োগ পরীক্ষার নম্বর বৃদ্ধি করা যায় কি না সেটি এনটিআরসিএকে বিবেচনা করতে হবে।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এনটিআরসিএর নিয়োগ পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এ জন্য পরীক্ষার মান কীভাবে বৃদ্ধি করা যায় সে বিষয়ে মতামত এসেছে। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিধিমালা সংশোধনে আরও সভা হবে। ওই সভায় বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।’

এনটিআরসিএর পরীক্ষা ৪০০ নম্বরে নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন, ‘এমন কোনো আলোচনা হয়নি। পরীক্ষা পদ্ধতি আরও কীভাবে উন্নত করা যায়, নিয়োগ নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে সে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

এনটিআরসিএর পরীক্ষা বিসিএসের আদলে নেওয়ার চিন্তা
  • ২৪ নভেম্বর ২০২৬
১২ লাখ কর্মী নেবে অস্ট্রেলিয়া, বাংলাদেশিদের জন্য সুখবর  
  • ২৪ নভেম্বর ২০২৬
১০ বছরের বেশি সময় ধরে বেহাল অবস্থা রাস্তার, দুর্ভোগে হাজারো…
  • ২৪ নভেম্বর ২০২৬
২২ হাজার বনাম ১৫ হাজার ৮০০ টাকা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি…
  • ২৪ নভেম্বর ২০২৬
দুর্ঘটনার কবলে জামায়াত এমপির গাড়ি
  • ২৪ নভেম্বর ২০২৬
সীমান্তে বৈঠক ও সহিংসতার পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে: রিজভী
  • ২৪ নভেম্বর ২০২৬