স্বামীকে ‘বিষপান করিয়ে হত্যার’ অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

০৭ মার্চ ২০২৬, ০৪:১৬ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৪:১৮ PM
লাশ

লাশ © সংগৃহীত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় স্বামী মোক্তার হোসেনকে (৫০) কৌশলে বিষপান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রী তনুজা খাতুনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তনুজা খাতুনকে ধরে পিটুনি দিয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার আলুকদিয়া ইউনিয়নের আকুন্দবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন 
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান।

তিনি বলেন, আকুন্দবাড়িয়া গ্রামে শুক্রবার দিবাগত রাত একটার দিকে মোক্তার হোসেনকে বিষপানে হত্যা করা হয়েছে—এমন অভিযোগের ভিত্তিতে তার দ্বিতীয় স্ত্রীকে গণপিটুনি দেওয়া হচ্ছে এমন অভিযোগ পাওয়া যায়। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং নিহত ব্যক্তিকে উদ্ধার করে। 

তিনি আরও বলেন, তনুজা খাতুনকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুরহস্য জানা যাবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। 

চুয়েট আন্দোলনে বুয়েটের সংহতি, শাহবাগে শিক্ষার্থীদের মানববন্…
  • ১৩ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬