সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক

০৭ মার্চ ২০২৬, ১১:৫২ AM
সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক © সংগৃহীত

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান আল সৌদ এবং পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন। 

শনিবার (৭ মার্চ) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক লাইভ প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বৈঠকে মূলত ‘সৌদি আরবের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক আগ্রাসন’ এবং এর প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে যে, ইরান উদ্ভূত পরিস্থিতিতে বিচক্ষণতার পরিচয় দেবে এবং যেকোনো ধরনের ভুল হিসাব-নিকাশ থেকে বিরত থাকবে।

গত বছরের ১৭ সেপ্টেম্বর সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং যেকোনো বহিঃশত্রুর আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ইতিপূর্বে ইঙ্গিত দিয়েছিলেন যে, এই চুক্তির আইনি ও কৌশলগত বাধ্যবাধকতার কারণে ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে পাকিস্তানকে জড়াতে হতে পারে। এমন এক সময়ে এই আলোচনা হচ্ছে যখন কাতারের রাজধানীতে ইসরায়েলি হামলার পর পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

ইরান ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন ধরেই অম্ল-মধুর। বিশেষ করে ২০২৪ সালের জানুয়ারিতে সীমান্ত অঞ্চলে দুই দেশের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছিল। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে ইসলামাবাদ কি শেষ পর্যন্ত নিরপেক্ষ থেকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখবে, নাকি সামরিকভাবে এই সংঘাতের অংশীদার হবে—তা নিয়ে এখন আন্তর্জাতিক মহলে নানা জল্পনা চলছে।

কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬
জামায়াতকে রাশেদ খাঁন—‘ইসলামের বুকে ছুরি মারবেন না, হেফাজতের…
  • ০২ অক্টোবর ২০২৬
একই পুকুরে মাছ ও মুক্তা চাষ, বাড়ছে আয়ের সম্ভাবনা
  • ০২ অক্টোবর ২০২৬
পুরস্কার পাই বা না পাই, শিশুদের জন্য আমার কাজ চলমান থাকবে: …
  • ০২ অক্টোবর ২০২৬
সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬