জার্মানির ১০ জনের ৬ জনই ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার বিরুদ্ধে

০৭ মার্চ ২০২৬, ১১:২৬ AM
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি স্থাপনা

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের একটি স্থাপনা © ডয়েচে ভেলে

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিশ্বব্যাপী প্রভাব এবং মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে জার্মানির ভোটাররা উদ্বিগ্ন। ডয়েচলান্ডট্রেন্ড-এর এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা গেছে, বৈশ্বিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর জার্মানদের আস্থা এখনো কম।

ডয়েচে ভেলের খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলা এবং ইরানের তীব্র প্রতিরোধে মধ্যপ্রাচ্য জরুরি পরিস্থিতির মুখোমুখি। এআরডি ডয়েচলান্ডট্রেন্ড-এর সর্বশেষ জরিপের ফলাফল অনুযায়ী, তিন-চতুর্থাংশ জার্মান বিশ্বের বর্তমান পরিস্থিতিতে হুমকি ও উদ্বেগ বোধ করছেন। গত ২ থেকে ৪ মার্চ পর্যন্ত চালানো এ জরিপে অংশ নেন এক হাজার ৩১৭ জন জার্মান।

জরিপে অংশ নেয়া ১০ জনের মধ্যে ছয়জনই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এ হামলাকে ন্যায্য মনে করেন না। তবে এই হার গত জানুয়ারিতে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান এবং ২০০৩ সালে ইরাকে চালানো হামলার বিরোধিতার তুলনায় যথেষ্ট কম।

ডয়েচলান্ডট্রেন্ডের জরিপ অনুযায়ী, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযানকে সমর্থনযোগ্য মনে করেননি ৭২ শতাংশ জার্মান। আর ইরাক যুদ্ধকে অযৌক্তিক মনে করেছেন ৮০ শতাংশ।

জরিপ অনুযায়ী, চরম ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) এবং রক্ষণশীল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশাল ইউনিয়ন (সিএসইউ)-সমর্থক ভোটারদের ৪৮ শতাংশ ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা করেছেন। অন্যদিকে বামপন্থি দলগুলোর ভোটারদের ৮২ শতাংশই এ হামলার বিরুদ্ধে মত প্রকাশ করেছেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করল ইরান

তিন-চতুর্থাংশ জার্মানের আশঙ্কা- চলমান যুদ্ধের প্রভাব অন্যান্য দেশেও পড়বে। মত প্রকাশ করা ১০ জনের মধ্যে আটজনই বিশ্ব-বাণিজ্যে যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বিগ্ন। ১০ জন জার্মানের মধ্যে অন্তত ৭ জন ইরানের জনগণকে নিয়েও উদ্বিগ্ন। বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার ওপর জার্মানদের আস্থা এখনো কম। 

জানুয়ারির মতো এবারের জরিপেও ১৫ শতাংশ জার্মান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে তারা জার্মানির নির্ভরযোগ্য অংশীদার মনে করেন। তখন রাশিয়াকে বিশ্বাসযোগ্য মনে করেছিলেন ১২ শতাংশ। এবারের জরিপেও ১২ শতাংশই জানিয়েছেন, তারা মনে করেন, রাশিয়ার প্রতি আস্থা রাখা যায়।

১০ জনের মধ্যে ৭ জন জার্মানই ইসরায়েলকে জার্মানির জন্য নির্ভরযোগ্য অংশীদার মনে করেন না। ইউক্রেনের প্রতি আস্থাশীলের সংখ্যা সেই তুলনায় যথেষ্ট বেশি, ১০ জনের মধ্যে ৪ জন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9