ইরানে ৩ হাজার টার্গেটে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

০৭ মার্চ ২০২৬, ০৭:১৬ AM
৩ হাজার টার্গেটে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

৩ হাজার টার্গেটে হামলার দাবি যুক্তরাষ্ট্রের © সংগৃহীত

সেনা অভিযান শুরু হওয়ার পর ইরানের বিভিন্ন স্থানে মোট ৩ হাজার টার্গেটে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) এ তথ্য জানানো হয় দেশটির সেন্ট্রাল কমান্ড থেকে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া একটি পোস্টে সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, গত শনিবার থেকে শুরু হওয়া অপারেশন এপিক ফিউরিতে ইরানের ৪৩টি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

হামলার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হচ্ছে ইরানের সেই অঞ্চলগুলোকে, যেখান থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্রের ওপর আক্রমণ হতে পারে। এসব হামলার লক্ষ্য হিসেবে বলা হয়েছে ইরানের নিরাপত্তাবাহিনীর সরঞ্জাম ধ্বংস করা।

তবে সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, তারা এখন পর্যন্ত ইরানের বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল এবং বেসামরিক স্থাপনায় হামলার তথ্য নিশ্চিত করেছে। এর অর্থ মার্কিন সেনারা শুধু সামরিক স্থাপন নয়, সাধারণ মানুষের ওপরও হামলা চালিয়েছে।

এর মধ্যে মাত্র একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীসহ ১৬৫ জন নিহত হয়েছেন।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রথমবার এশিয়ার ৩ বিশ্ববিদ্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বাড়িতেই বিদ্যুৎ বিল ৫০৭ কোটি ৮৩ লাখ টাকা, জিএম বরখাস্ত, …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাং…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দেশসেরা ১০ বিশ্ববিদ্যালয়ের পাঁচটিই বেসরকারি, র‌্যাংকিংয়ে ২৫…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬