ইরানকে গণতান্ত্রিক হতে হবে না : ট্রাম্প

০৭ মার্চ ২০২৬, ০৮:০৯ AM
ট্রাম্প

ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানকে গণতান্ত্রিক হতে হবে না। এমন একজন নেতা থাকা উচিত যিনি ভালো কাজ করবেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সম্মান দেবেন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও আমাদের মিত্রদের সম্মান করবেন।’

শুক্রবার (৬ মার্চ) সিএনএনকে তিনি বলেন, ‘এক সপ্তাহ আগে ইরান যেমন ছিল, এখন আর তেমন নেই। এক সপ্তাহ আগে তারা অনেক শক্তিশালী ছিল, এখন তাদের দমিয়ে ফেলা হয়েছে।’

ইরানের নতুন নেতা নির্বাচনের বিষয়ে ট্রাম্প বলেন, ‘যিনি নতুন নেতা হবেন, তিনি অনেকটা ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের মতো কাজ করবেন। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে মার্কিন সেনাবাহিনী, এরপর ডেলসি প্রেসিডেন্ট হন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছেন।’

ট্রাম্প বলেন, ‘এটি সহজে কাজ করবে। ইরানের বিষয়টি অনেকটা ভেনেজুয়েলার মতো হবে। বর্তমানে সেখানে আমাদের একজন অসাধারণ নেতা আছেন, তিনি খুব ভালো করছেন।’

তিনি আরও বলেন, ‘যদি এই নেতা আয়াতুল্লাহ খামেনি-এর মতো ধর্মীয় নেতা হন, তাতেও সমস্যা নেই। বিষয়টি নির্ভর করবে কোন ব্যক্তি নেতা হচ্ছেন তার ওপর। আমার ধর্মীয় নেতাদের সঙ্গে সমস্যা নেই, যারা অসাধারণ।’

ট্রাম্প সিএনএনের কাছে দাবি করেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের হয়ে লড়াই করছে।’

অস্ত্র দেখিয়ে হাত-মুখ বেঁধে স্কুলশিক্ষিকার স্বর্ণালংকার ছিন…
  • ০২ অক্টোবর ২০২৬
বাসের ধাক্কায় সিএনজির শিশুসহ নিহত ৪ জনের পরিচয় শনাক্ত 
  • ০২ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল ডিজেলের দাম 
  • ০২ অক্টোবর ২০২৬
এক হাজার সেট ‘কিউই’ ভ্যাকুয়াম এক্সট্রাকশন ডিভাইস দিল ইউএনএ…
  • ০২ অক্টোবর ২০২৬
হামে আরও ৪ শিশুর মৃত্যু
  • ০২ অক্টোবর ২০২৬
কিশোর অপরাধ দমনে অভিযান, ৩ দিনে আটক ৫৪৯
  • ০২ অক্টোবর ২০২৬