হরমুজ প্রণালি নিয়ে স্বস্তির বার্তা ইরানের, নিষেধাজ্ঞা যে যে দেশের জাহাজে

০৭ মার্চ ২০২৬, ০৭:০৮ AM
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালি © সংগৃহীত

ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইতিমধ্যেই কমে গেছে। খবর আলজাজিরার

ইরানি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হতে পারে। তিনি আরও জানান, ইরান এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না। চলমান যুদ্ধ পরিস্থিতি ও সৃষ্ট বিপদের কারণে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল বর্তমানে কমে গেছে।

তিনি বলেন, আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের।

ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন, যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যেকোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে, তবে আমরা ওই জাহাজে আক্রমণ করব।

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাড়ে তিনশো বছরেও লালবাগ কেল্লার নির্মাণকাজ শেষ না হওয়ার পেছ…
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসায় জন্মেছি, এটাই কি আমার দোষ?— শিক্ষক নিয়োগ থেকে ব…
  • ০২ অক্টোবর ২০২৬
মুসলিম যে নারীর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছিল পৃথিবীর প্রাচীনতম…
  • ০২ অক্টোবর ২০২৬
তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬