যুদ্ধের মধ্যেই অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র 

০৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ০৩:৫৬ PM
অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র

অস্ত্রের উৎপাদন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র © সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মাঝেই এবার অস্ত্র ও গোলাবারুদের উৎপাদন বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। শুক্রবার (৬ মার্চ) দেশটির শীর্ষ প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর এ ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক বিবৃতিতে হোয়াট হাউস জানিয়েছে,‘ যুক্তরাষ্ট্রের বৃহত্তম প্রতিরক্ষা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একটি অত্যন্ত ফলপ্রসূ বৈঠক শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। বৈঠকে অস্ত্র উৎপাদন ও উৎপাদন সূচি নিয়ে আলোচনা হয়।’

ট্রাম্প জানান, ‘দ্রুততম সময়ে সর্বোচ্চ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্যে কোম্পানিগুলো তথাকথিত “এক্সকুইজিট ক্লাস” অস্ত্রের উৎপাদন চারগুণ বাড়াতে সম্মত হয়েছে। তিনি বলেন, এই উৎপাদন সম্প্রসারণের প্রক্রিয়া বৈঠকের তিন মাস আগেই শুরু হয়েছে এবং এসব অস্ত্রের অনেকগুলোর কারখানা ও উৎপাদন কার্যক্রম ইতোমধ্যে চালু রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও উচ্চ-মাঝারি মানের গোলাবারুদের প্রায় সীমাহীন মজুত রয়েছে। যেগুলো এখন ইরানে ব্যবহার করা হচ্ছে এবং সম্প্রতি ভেনেজুয়েলাতেও এ ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। এ মানের অস্ত্রেরও নতুন অর্ডারও দেওয়া হয়েছে।’

ট্রাম্পের সঙ্গে অস্ত্রের উৎপাদন বাড়ানো বিষয়ক আলোচনা সভায় মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং,হ্যারিস মিসাইল সল্যুশন, এফ-৩৫ যুদ্ধবিমান নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনসহ শীর্ষ মার্কিন প্রতিরক্ষা সরঞ্জামাদি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী দুই মাসের মধ্যে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ করে ট্রাম্প জানান,‘যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য নতুন অস্ত্র উৎপাদন কারখানা স্থাপনের জন্য প্রতিযোগিতায় নেমেছে।’

কলেজে যাওয়ার পথে মোটরসাইকেলে বাসের ধাক্কা, কলেজছাত্র গুরুতর…
  • ৩০ আগস্ট ২০২৬
শিক্ষার্থীদের ভাষা শেখাতে নতুন করে শিক্ষক নিয়োগ দেবে সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মেসি-কাণ্ডে টাকা ফেরত পাবেন দর্শকরা
  • ৩০ আগস্ট ২০২৬
ববিতে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যানকে ‘অবাঞ্ছিত…
  • ৩০ আগস্ট ২০২৬
২৭ জেলায় স্থানীয় সরকার বিভাগে নতুন উপপরিচালক নিয়োগ দিল সরকার
  • ৩০ আগস্ট ২০২৬
মুরগিবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, হেলপার…
  • ৩০ আগস্ট ২০২৬