দুবাইয়ে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১

২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৫ PM
দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১

দুবাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১১ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রদেশটির আল ওয়াতান স্ট্রিটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট মন্ত্রণালয়।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বিশেষায়িত জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স কর্মী, সিভিল ডিফেন্স ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তারা উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসাসেবা পরিচালনা করে। খবর গালফ নিউজের

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাস ও ট্রাকের সংঘর্ষের কারণ জানতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

নিহতদের পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা এবং তাঁদের পরিবারের সদস্যদের ধৈর্য ও শক্তি দেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব বা যাচাই না করা তথ্য ছড়িয়ে না দিতে জনসাধারণকে সতর্ক করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে শুধু সরকারি সূত্র থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

রাস আল খাইমাহর এ দুর্ঘটনার আগে চলতি মাসের ১২ নভেম্বর ফুজাইরাহতে শেখ খলিফা বিন জায়েদ সড়কে পরপর দুটি সংঘর্ষে ১৪ জন নিহত এবং ৩০ জন আহত হন।

দুর্ঘটনার কারণ জানতে ফেডারেল পাবলিক প্রসিকিউশন কারিগরি পরীক্ষা ও ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেয়। এ ঘটনায় ট্রাকচালককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়।

পরীক্ষার ৩ দিন পর স্থগিত কেন্দ্রে আবারও একই প্রশ্নে পরীক্ষা
  • ২৪ নভেম্বর ২০২৬
দুবাইয়ে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১১
  • ২৪ নভেম্বর ২০২৬
ইবিতে শহীদ সাজিদ আব্দুল্লাহর নামে হল নামকরণের দাবি শিক্ষার্…
  • ২৪ নভেম্বর ২০২৬
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার খবর দেওয়া কে এই ম…
  • ২৪ নভেম্বর ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি
  • ২৪ নভেম্বর ২০২৬
আজই নিশ্চিত হলাম, তিনি বেঁচে আছেন! হাসিনাকে ফেরার প্ল্যান ‘…
  • ২৪ নভেম্বর ২০২৬