ভারত-পাকিস্তান ম্যাচে চাপ সামলানোর ‘গোপন সূত্র’ জানালেন বাবর

১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ PM
বাবর আজম

বাবর আজম © সংগৃহীত

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে হবে কী হবে না, এই অনিশ্চয়তার দোলাচল পেরিয়ে শেষমেশ মাঠে গড়াচ্ছে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান মহারণ। আর স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে দুই দেশের সমর্থকদের মধ্যে উত্তেজনাও তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাবেক ক্রিকেটারদের বিশ্লেষণ, সবখানেই এখন আলোচনার কেন্দ্রে হাইভোল্টেজ এই লড়াই।

এদিকে চাপ সামলানোর দাওয়াই অবশ্য আগেই দিয়ে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক ও তারকা ব্যাটার বাবর আজম। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ঐতিহাসিক ১০ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সেই ম্যাচে আত্মবিশ্বাসী ব্যাটিং এবং দৃঢ় মানসিকতা দেখিয়ে দলকে পথ দেখিয়েছিলেন তিনি। বাবরের মতে, ভারত–পাকিস্তান ম্যাচ মানেই প্রত্যাশার পারদ অনেক উঁচুতে ওঠা। তবে এই প্রত্যাশাকে উপভোগ করেই খেলতে হবে, চাপ হিসেবে নিলে তা পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

ইএসপিএনক্রিকইনফো-র প্রকাশিত এক ভিডিওতে বাবর বলেন, ‘দেখুন, আমরা যেমন আলোচনা করেছি, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উচ্চ উত্তেজনার হয়। পুরো বিশ্ব এতে জড়িয়ে থাকে, সব ভক্তরা, উভয় দেশ এবং আপনি যেমনটা বললেন, মনে হয় যেন পুরো পৃথিবী দেখছে। এরপর এটি একটি ভিন্ন পর্যায়ে চলে যায় এবং প্রত্যাশাও সম্পূর্ণ আলাদা একপর্যায়ে গিয়ে পৌঁছায়।’

টি-টোয়েন্টিতে পাঁচবার ভারতের মুখোমুখি হয়েছেন বাবর। এই ম্যাচকে সামনে রেখে সবাইকে শান্ত ও শিথিল থাকার আহ্বান তার। বাইরের হইচইয়ে কান না দেওয়ার পরামর্শও বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটারের।

বাবরের ভাষ্য, ‘আমরা এই ধরনের বেশ কিছু ম্যাচ খেলেছি এবং আমরা শিখেছি যে আপনি নিজেকে যতটা শান্ত ও শিথিল রাখবেন এবং বাইরের শোরগোল যত কম শুনবেন, ততই ভালো। আপনি যদি সোজাসাপ্টা এবং মনোযোগী থাকেন, তবে সেটি অনেক সাহায্য করে।’

নিজের অভিজ্ঞতা তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশায় সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমাদের অভিজ্ঞতা থেকে আমরা তরুণদের সাথেও কথা বলি এবং তাদের বলি যে হ্যাঁ, উত্তেজনা আছে। কিন্তু তুমি যত বেশি সহজ ও চাপমুক্ত থাকবে, সেটা তোমার জন্য ততই ভালো। 

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9