চমক রেখে পাকিস্তান সিরিজের দল ঘোষণা বিসিবির

০৫ মার্চ ২০২৬, ০৮:২৯ PM , আপডেট: ০৫ মার্চ ২০২৬, ০৮:৪৪ PM
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ © সংগৃহীত

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মেহেদি মিরাজের নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের দলে দেড় বছর পর ওয়ানডেতে ফিরেছেন আফিফ হোসেন। এ ছাড়া লিটন দাস, নাহিদ রানা এবং শরীফুল ইসলামও স্কোয়াডে ডাক পেয়েছেন। তবে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াড থেকে ৬ জন বাদ পড়েছেন।

এর মধ্যে ডান হাতের টেনিস এলবো ইনজুরিতে ভুগছেন পেসার হাসান মাহমুদ। অন্যদিকে পিঠের ব্যথা থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন আরেক পেসার তানজিম হাসান সাকিব। ধারণা করা হচ্ছে, চলতি মার্চের শেষদিকেই ২২ গজে ফিরতে পারবেন তারা। এ ছাড়া ফর্মে না থাকায় স্কোয়াডে জায়গা হারিয়েছেন জাকের আলি, শামীম হোসেন, নুরুল হাসান এবং নাসুম আহমেদ।

স্কোয়াড প্রসঙ্গে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, “আমরা মিডল-অর্ডারে বেশ কয়েকজন খেলোয়াড়কে সুযোগ দিয়েছি, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ কেউ নিজেদের জায়গা পাকাপোক্ত করার মতো যথেষ্ট পারফরম্যান্স করতে পারেনি। সেই ভাবনা থেকেই আফিফ হোসেনকে দলে ফিরিয়ে আনা হয়েছে। সে কখনোই আমাদের পরিকল্পনার বাইরে ছিল না। আফিফ দলের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বয়ে আনবে এবং বর্তমানে সে বেশ ভালো ছন্দে আছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং এটি তার জন্য সামর্থ্য প্রমাণের আরেকটি সুযোগ।”

তিনি আরও বলেছেন, “লিটন দাস সাম্প্রতিক ওয়ানডেগুলোতে নিজের সেরাটা দিতে না পারলেও, এই ফরম্যাটে প্রায় একশ আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতায় তাকে উপেক্ষা করতে পারবেন না। সে তার ব্যাটিং নিয়ে কোচদের সাথে নিবিড়ভাবে কাজ করছে। আমাদের বিশ্বাস, সে দ্রুতই নিজের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করবে। মিডল-অর্ডারকে শক্তিশালী করতে আমরা তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি। অন্যদিকে, সৌম্য সরকার আন্তর্জাতিক পর্যায়ে দুর্দান্ত ফর্মে আছেন।”

উল্লেখ্য, আগামী ১১ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এর আগে, ৮ মার্চ ঢাকায় পা রাখবে দ্য গ্রিন ম্যানরা। একদিন বিরতি দিয়ে ১০ মার্চ অনুশীলনের পর ১১, ১৩ ও ১৫ মার্চ গড়াবে ম্যাচগুলো। সিরিজের প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে মাঠে গড়াবে। 

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

যুবককে অপহরণের ঘটনায় বিএনপি সভাপতিসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা
  • ০৬ জুলাই ২০২৬
চসিক মেয়রের দাবি— দুই দিনের বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, অথচ ২…
  • ০৬ জুলাই ২০২৬
দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহি…
  • ০৬ জুলাই ২০২৬
এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশ চলাকালে বিস্ফোরণ
  • ০৬ জুলাই ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী উপাচার্য বদরুজ্জামান ভূঁ…
  • ০৬ জুলাই ২০২৬
জনগণকে প্রতিশ্রুতি দিলেও বিদ্যুৎ সংকট সমাধানে বাজেটে কার্যক…
  • ০৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence