নারী বিপিএলে দল নিতে আগ্রহী রংপুর-রাজশাহী

০৪ মার্চ ২০২৬, ০৩:৫৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনে গত ফেব্রুয়ারিতেই চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩ ফ্র্যাঞ্চাইজি নিয়ে আগামী ৪ এপ্রিল শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এবারের ডব্লিউবিপিএলের ম্যাচগুলো। সম্ভাব্য ভেন্যুর তালিকায় শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম রয়েছে।

আগামী ১৪ মার্চ বসবে এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। ইতোমধ্যেই ক্রিকেটারদের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করার কাজ শেষ করছেন নির্বাচকেরা। এবার স্থানীয় ক্রিকেটারদের মোট ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হবে। যেখানে সর্বোচ্চ ক্যাটাগরি ‘আইকন’ হিসেবে জাতীয় দলের নিয়মিত তিন মুখকে রাখা হবে।

‘আইকন’ ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক সর্বোচ্চ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই তালিকায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পাশাপাশি সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও সোবহানা মোস্তারি বিবেচনায় আছেন।

দ্বিতীয় সর্বোচ্চ ৭ লাখ টাকার ‘এ’ ক্যাটাগরিতে ৬ জন ক্রিকেটার থাকবেন। এই ক্যাটাগরি থেকে প্রতিটি দল অন্তত দুইজন করে ক্রিকেটার নেবেন। ‘বি’ ক্যাটাগরিতে ১২ জন ক্রিকেটারের জন্য ৫ লাখ টাকা করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ৩ লাখ টাকার ‘সি’ ক্যাটাগরিতে প্রায় ২০ জন এবং দেড় লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে ‘সি’ ক্যাটাগরির অবিক্রীত ক্রিকেটাররা জায়গা পাবেন। তবে কোন ক্রিকেটার কোন শ্রেণিতে থাকবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র বলছে, আগামী সপ্তাহের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে। 

তবে ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আগ্রহের ভিত্তিতে তাদের ড্রাফটেও রাখা হতে পারে। বিদেশি ক্রিকেটারদের ৮ হাজার মার্কিন ডলারের ‘এ’ ক্যাটাগরি, ৬ হাজার মার্কিন ডলারের ‘বি’ ক্যাটাগরি এবং ৩ হাজার মার্কিন ডলারের ‘সি’ ক্যাটাগরিতে ড্রাফটে তোলা হবে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অন্তত ৪ জন বিদেশি খেলোয়াড় স্কোয়াডে রাখতে হবে এবং দুইজন খেলোয়াড় একাদশে খেলাতে হবে।  

এদিকে ৩ ফ্র্যাঞ্চাইজি কারা হচ্ছে, তা নিয়ে জল্পনা চলছে। তবে গুঞ্জন আছে, নারী বিপিএলে দল কিনতে ইতোমধ্যেই রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স আগ্রহ প্রকাশ করেছে। বিসিবির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬