বিপিএলে রান কম হওয়ায় যে যুক্তি বিসিবির

২৫ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ PM
বিপিএল ও বিসিবির লোগো

বিপিএল ও বিসিবির লোগো © সংগৃহীত

এক মাসের ক্রিকেট উন্মাদনার পর পর্দা নামল বিপিএলের। নাটক, রোমাঞ্চ ও বিতর্কে ভরপুর এই আসর শেষ হয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের শিরোপা জয়ে। একপেশে ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ট্রফি ঘরে তোলে রাজশাহী।

টুর্নামেন্টজুড়ে ব্যাটে-বলে অনেক ক্রিকেটারের দাপট দেখা গেলেও চোখে পড়েছে একটি ব্যতিক্রম, কোনো ম্যাচেই এক ইনিংসে ২০০ রান হয়নি। টি-টোয়েন্টির মানদণ্ডে যা কিছুটা অস্বাভাবিক। এই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন বিসিবি পরিচালক আমজাদ হোসেন।

বলেন, ‘বিপিএলে আসলে আমাদের রান বেশি হয় চট্টগ্রামে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খেলা অফ রাখার কারণে মাঝে একদিন খেলা হয়নি, যে কারণে শেষমেষ আমরা চট্টগ্রামে খেলা দিতে পারিনি। সিলেটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট ঢাকাতেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেট।'

তিনি আরও বলেন, 'ঢাকা টনি হেমিং আসার পর পিচ নিয়ে কিছুটা এক্সপেরিমেন্ট হচ্ছে। ফাইনালে এক দল রান করেছে, সেঞ্চুরি করেছে। আরেক দল করেনি। এখানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার মাধ্যমে আমাদের ক্রিকেটারদের প্রস্তুত করা হচ্ছে।’ 

আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে রাজধানীর একটি স্কুলের নাম
  • ২২ সেপ্টেম্বর ২০২৬