‘স্বার্থপর’ খেলার অভিযোগ প্রসঙ্গে যা বললেন মিরাজ

১০ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

নিজের দীর্ঘ প্রায় ৯ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্যাট হাতে প্রায় সব পজিশনেই খেলেছেন মেহেদী হাসান মিরাজ। তবে কোনো পজিশনেই নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি এই অলরাউন্ডার। এ ছাড়া ‘দল নয়, নিজের জন্য খেলেন মিরাজ’, ভক্ত-সমর্থকদের এমন অভিযোগও বেশ পুরনো। এবার ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগেও একই কথা শুনতে হলো তাকে। যদিও এই অভিযোগ স্রেফ উড়িয়ে দিলেন টাইগার দলপতি। দাবিও করলেন, নিজের নয় বরং দলের জন্যই খেলেন তিনি।

মঙ্গলবার (১০ মার্চ) মিরপুরে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যদি সাত নাম্বারে ব্যাটিং করি এটা আমার জন্য, আমার কাছে মনে হয় দলের অনেক উপকার হবে। কারণ, আমি টপ-অর্ডারেও ব্যাটিং করেছি অনেক হয়তো অনেক স্কোর পেয়েছি, অনেক সময় বাংলাদেশ টিম জেতেনি।’

এ সময়ে নিজের অফফর্ম নিয়ে মিরাজ বলেন, ‘আমি চিন্তিত না। সর্বশেষ যে সিরিজগুলো খেলেছি, বিশ্বকাপের পর প্রায় ১৫টির মতো ওয়ানডে খেলেছি। অনেক গ্যাপে গ্যাপে। সবার যে প্রত্যাশা, অনেক ম্যাচ জিতাব, সেটা হয়ত হচ্ছে না। এভারেজ হচ্ছে। তবে অবশ্যই চেষ্টা করব, দলকে ম্যাচ জেতানোর জন্য।’

মিরাজের দাবি, দলকে জেতানোর জন্য যা যা করা প্রয়োজন, সবই করার চেষ্টা করছেন। তার ভাষ্যমতে, ‘আমি নিজেকে নিয়ে কখনই চিন্তা করিনি। সবসময় দলের প্রয়োজনে যতটা ভালো খেলা যায়; সেই চিন্তা করি, কীভাবে দলকে জেতানো যায়। প্রথম প্রায়োরিটি দল। আমার পারফরম্যান্সও ইম্পরট্যান্ট। ব্যাটিং-বোলিং দুটোই আমার জন্য ইম্পরট্যান্ট। যে পজিশনে ব্যাটিং করি এবং বোলিং করি এটা দলের জন্য খুব হেল্পফুল। আমার পারফর্ম করা ইম্পরট্যান্ট, টিম রেজাল্টও ইম্পরট্যান্ট। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, পারফর্ম করে দলকে ভালো জায়গায় নেওয়ার।’

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9