বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ৪ গ্রেডে ২৮ ক্রিকেটার, কার বেতন কত

১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

চলতি বছরের জন্য জাতীয় দলের পুরুষ ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই তালিকা প্রকাশ করা হয়। নতুন এই চুক্তির মেয়াদ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধরা হয়েছে। মোট ২৮ জন ক্রিকেটারকে নিয়ে গঠন করা হয়েছে বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা।

বিসিবির প্রকাশিত কাঠামো অনুযায়ী, ক্রিকেটারদের পারফরম্যান্স, অভিজ্ঞতা ও জাতীয় দলে ভূমিকার ভিত্তিতে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ মর্যাদার একটি ‘এ প্লাস’ গ্রেড রাখা হলেও এবার সেই ক্যাটাগরিতে কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। বিসিবি সূত্রে জানা গেছে, ‘এ প্লাস’ গ্রেডের জন্য মাসিক বেতন ১০ লাখ টাকা নির্ধারণ করা ছিল। তবে নির্ধারিত মানদণ্ড পূরণ না হওয়ায় এ বছর এই গ্রেডটি শূন্যই থাকছে। যদিও এ প্লাস গ্রেডে কাউকেই বিবেচনা করা হবে না, এক প্রতিবেদনে এমন তথ্য আগেই নিশ্চিত করেছিল দ্য ডেইলি ক্যাম্পাস। 

এদিকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত হওয়া ক্রিকেটাররা নির্দিষ্ট গ্রেড অনুযায়ী মাসিক পারিশ্রমিক পাবেন। পাশাপাশি ম্যাচ ফি, বোনাস ও অন্যান্য প্রণোদনা আগের নীতিমালার আলোকে কার্যকর থাকবে।

৮ লাখ টাকা বেতনের ‘এ’ গ্রেডে চারজন ক্রিকেটার জায়গা পেয়েছেন। তারা হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন কুমার দাস এবং পেসার তাসকিন আহমেদ।

৬ লাখ টাকা মাসিক বেতনের ‘বি’ গ্রেডে সবচেয়ে বেশি ১১ জন ক্রিকেটার স্থান পেয়েছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, মুস্তাফিজুর রহমান ও তাইজুল ইসলামের পাশাপাশি তাওহীদ হৃদয়, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং পেসার নাহিদ রানা এই তালিকায় আছেন।

অন্যদিকে, ৪ লাখ টাকা বেতনের ‘সি’ গ্রেডে সৌম্য সরকার, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ এবং সৈয়দ খালেদ আহমেদ এবং সর্বনিম্ন ২ লাখ টাকা বেতনের ‘ডি’ গ্রেডে সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, শামীম হোসেন এবং কাজী নুরুল হাসান সোহান জায়গা পেয়েছেন।

ভিসা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা: রিমান্ডে ৪ আসামি, ক…
  • ১৬ জুলাই ২০২৬
আপনার ক্যাম্পাসে থাকার অধিকার নেই—জুলাইবিরোধী ডিনকে অফিস থে…
  • ১৬ জুলাই ২০২৬
পরিচ্ছন্নতা ও সবুজায়নে সিটি কর্পোরেশনের সঙ্গে কাজ করবে বিডি…
  • ১৬ জুলাই ২০২৬
হাসানাহ ফাউন্ডেশন যে কারণে বন্যার্তদের ত্রাণ বিতরণে নেই, ব্…
  • ১৬ জুলাই ২০২৬
ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরীকে সালিশী বৈঠক থেকে অপহরণ
  • ১৬ জুলাই ২০২৬
হল প্রভোস্টের সামনে ছাত্রদল সভাপতির নেতৃত্বে শিক্ষার্থীকে প…
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence