বিপিএলে সিলেট টাইটান্সের কোচিং প্যানেলে বড় চমক

২৭ নভেম্বর ২০২৫, ০২:৪২ PM
বিপিএল লোগো

বিপিএল লোগো © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদ খুলনা টাইগার্সের হয়ে খেলেছিলেন। তবে আগামী মৌসুমে সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে তাদের। ড্রাফটের আগেই সরাসরি চুক্তির মাধ্যমে দুজনকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির কোচিং স্টাফেও থাকছে বেশকিছু নতুন মুখ। এবারের বিপিএলে সিলেট টাইটান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সোহেল ইসলাম। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজি। 

বিপিএলে সিলেট টাইটান্সের কোচিং প্যানেলে বড় চমক

এ ছাড়াও প্রথমবারের মতো বিপিএলে কোচিংয়ে নাম লেখাতে যাচ্ছেন ইমরুল কায়েস। বিশ্বস্ত সূত্র জানায়, সিলেটের ব্যাটিং কোচ হিসেবে যোগ দেবেন তিনি। পাশাপাশি বোলিং কোচ হিসেবে সাবেক পেসার সৈয়দ রাসেলের সঙ্গে আলোচনা চলছে।

জাতীয় দলের সাবেক এই পেসার এর আগে সিলেট স্ট্রাইকার্সের বোলিং কোচের দায়িত্বে ছিলেন। ফিল্ডিং কোচ হিসেবে কেমসলে রবকে দায়িত্ব দেওয়ার কথা প্রায় চূড়ান্ত। তবে এখনো কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ফ্র্যাঞ্চাইজিটি।

গত তিন আসরে অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্স আগামী পাঁচ বছরের জন্য মালিকানা নিতে আগ্রহ দেখায়নি। নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স পরিচালনা করছে ‘ক্রিকেট উইথ সামি’ প্রতিষ্ঠানটি।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬