আসরে পা রেখেই চমক দিল নোয়াখালী এক্সপ্রেস, দলে ভেড়াল তারকা দুই খেলোয়াড়কে

২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ AM , আপডেট: ২৭ নভেম্বর ২০২৫, ১১:৩৬ AM
সৌম্য ও হাসান মাহমুদ

সৌম্য ও হাসান মাহমুদ © সংগৃহীত

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছে নোয়াখালি এক্সপ্রেস। নানা নাটকীয়তায় একদম শেষ মুহূর্তে দল পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর মধ্যে দল গোছানো শুরু করেছে তারা। আগামী ৩০ নভেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগেই সরাসরি চুক্তিতে তারা ক্রিকেটার ও কোচিং স্টাফ নিয়োগ শুরু করেছে।

সরাসরি চুক্তিতে জাতীয় দলের দুই ক্রিকেটারকে দলে নিয়েছে তারা। তাদের জার্সি গায়ে জড়াবেন পেস অলরাউন্ডার সৌম্য সরকার এবং পেসার হাসান মাহমুদ। এ ছাড়া বিদেশি ক্রিকেটার হিসেবে জনসন চার্লসকে যুক্ত করতে যাচ্ছে নোয়াখালী এক্সপ্রেসে। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে খালেদ মাহমুদ সুজনকে।

৬টি দল নিয়ে ১৯ ডিসেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের ১২তম আসর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি। প্রসঙ্গত, বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস মালিকানা পেয়েছে রংপুর রাইডার্সের। চট্টগ্রাম রয়্যালসের মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে। এ ছাড়া নাবিল গ্রুপ রাজশাহী, ক্রিকেট উইথ সামি সিলেট ও চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা। দেশ ট্রাভেলসের মালিকানায় নোয়াখালী  এক্সপ্রেস বিপিএলে অংশ নিতে যাচ্ছে।

 

 

 

 

 

 

ফেসবুক পোস্ট নিয়ে বিরোধে প্রাণ গেল বৃদ্ধের, নারী আটক
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মাঠে কাজ শুরু করেছেন ছায়া মন্ত্রিসভার দায়িত্বপ্রাপ্তরা: গোল…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ছেলেকে হারিয়ে ফেসবুকে কুবি শিক্ষিকার আবেগঘন পোস্ট
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
মেসিকে বিদায়ী ম্যাচ খেলাতে স্কালোনির বিশেষ কৌশল
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিজীবীদের টানা ৭ দিনের ছুটি, পাবেন যারা
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬