বিপিএল নিলামে ২৫০ বিদেশি ক্রিকেটার

২৬ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ২৬ নভেম্বর ২০২৫, ০৭:২১ PM
বিশ্বকাপ ট্রফি

বিশ্বকাপ ট্রফি © সংগৃহীত

তিন দফা সময় পরিবর্তনের পর অবশেষে আগামী ৩০ নভেম্বর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বসতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলাম। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন নিলামে অংশ নিতে ৫০০-এর বেশি বিদেশি ক্রিকেটার আবেদন করেছিলেন। তবে যাচাই–বাছাই শেষে নিলামে অন্তর্ভুক্তির জন্য ২৫০ জন বিদেশি ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বুধবার (২৬ নভেম্বর) আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার রহমান মিঠু।

এবার নিলামের আগে অন্তত একজন এবং সর্বোচ্চ দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। আর নিলাম থেকে অন্তত দু'জন বিদেশি খেলোয়াড় কিনতে হবে। এছাড়া চারজন বিদেশি ক্রিকেটারের জন্য ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ব্যয় করতে পারবে দলগুলো। তবে নিলাম শেষেও নিজেদের পরিকল্পনা অনুযায়ী যেকোনো বিদেশি ক্রিকেটারের সঙ্গে বাড়তি চুক্তিও করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

মূলত একই সময়ে আইএলটি-২০ ও এসএ টোয়েন্টি অনুষ্ঠিত হওয়ায় ফ্র্যাঞ্চাইজিদের বাড়তি সুবিধা দিতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে কয়েক ম্যাচের জন্য বিদেশি তারকাদের আনতে পারবে দলগুলো। নিলামে থাকা ২৫০ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে। যেখানে ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩৫ হাজার ডলার।

এ ছাড়া ‘বি’ ২৬ হাজার ডলার, ‘সি’ ২০ হাজার ডলার, ‘ডি’ ১৫ হাজার ডলার এবং ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৫ হাজার ডলার। ক্যাটাগরি অনুসারে যথাক্রমে প্রতি ডাকে ৫ হাজার ডলার, ৩ হাজার ডলার, ২ হাজার ডলার, ১ হাজার ৫০০ ডলার এবং ১ হাজার ডলার বাড়বে।

এদিকে এবারের বিপিএলে মোট ৬টি দল অংশ নিতে যাচ্ছে। আগের পাঁচ দলের সঙ্গে নতুনভাবে নোয়াখালী এক্সপ্রেস যুক্ত হয়েছে, প্রথমবারের মতো টুর্নামেন্টে অংশ নেবে তারা। অন্য পাঁচ দল হলো রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স।

বিপিএলের ২০২৪–২৫ মৌসুম শুরু হবে ১৯ ডিসেম্বর। এর আগে, ১৭ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতার পর ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

ফ্র্যাঞ্চাইজি সংখ্যা বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে শেষ মুহূর্তে নতুন দল যুক্ত করায় নিলামের তারিখ পিছিয়ে দিতে হয়েছে বলে জানায় বিসিবি। এর আগে গত ৫ নভেম্বর বিপিএলের পরবর্তী পাঁচ আসরের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে চূড়ান্ত করেছিল গভর্নিং কাউন্সিল।

এ নিয়ে ইফতেখার রহমান মিঠু জানান, নিলামের আগে প্রতিটি দলকে দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তি করার সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ম অনুসারে দলগুলো ইতোমধ্যে তাদের পছন্দের চারজন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে। 

‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের বিদায়ী চিঠিতে যা লিখলেন ডাকসু ভিপি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি: আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাদের পলেস্তারা পড়ে হল সংসদ নেতা আহত, অল্পের জন্য রক্ষা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9