বিপিএল শুরুর আগে ফের পারিশ্রমিক বিতর্ক!

২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৩০ PM
বিপিএল ট্রফি

বিপিএল ট্রফি © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরুর আগেই আবারও আলোচনায় পারিশ্রমিক–বিতর্ক। ঘরোয়া এই টুর্নামেন্টের আসন্ন আসরের নিলামের দিনক্ষণ ঠিক হলেও দলগুলো নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনো। এর মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে খুলনা টাইগার্স। এর কারণ, গত আসরের খেলোয়াড়দের বকেয়া এখনো পরিশোধ করেনি তারা।

জানা গেছে, তিন ক্রিকেটারের পাওনা এখনো পরিশোধ করেনি খুলনা। এর মধ্যে অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিস্টোর ৩০ হাজার ডলার এবং অ্যালেক্স রসের ১০ হাজার ডলার বকেয়া রয়েছে।

অবশ্য শুধু বিদেশিরাই নয়, দেশি পেসার মুশফিক হাসানও এখন পর্যন্ত পাননি নিজের প্রাপ্য পারিশ্রমিক। টুর্নামেন্টের শেষ দিকে চার ম্যাচ খেলে দারুণ পারফরম্যান্স করলেও এক টাকাও পায়নি বলে অভিযোগ তার।

সূত্র বলছে, একাধিকবার টাকা দেওয়ার আশ্বাস দিয়েও প্রতিশ্রুতি রাখেনি খুলনা কর্তৃপক্ষ। ফলে বিপিএল শুরুর আগে আবারও বকেয়া পরিশোধ প্রশ্ন উঠছে।

এ নিয়ে দলটির সাবেক প্রধান কোচ তালহা জুবায়ের গণমাধ্যমে জানান, মুশফিকের বিষয়ে মালিক পক্ষকে একাধিকবার বলেও সুরাহা হয়নি। কোনো টাকাই তাকে দেওয়া হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এক কক্ষে অংশ নেওয়া ৫০ জনের স…
  • ২৯ নভেম্বর ২০২৬
সিপিআর কীভাবে দেবেন, জেনে নিন সহজে
  • ২৯ নভেম্বর ২০২৬
শামীম ওসমানের নেতাকর্মীদের সঙ্গে ‘সুসম্পর্ক’, এমপিপুত্রকে শ…
  • ২৯ নভেম্বর ২০২৬
প্রতিদিন সকালে ডিম খাচ্ছেন, বড় বিপদ ডেকে আনছেন না তো 
  • ২৯ নভেম্বর ২০২৬
অধ্যক্ষের বদলির দাবিতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ
  • ২৯ নভেম্বর ২০২৬
৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এসইউবির বার্ষিক গবেষণা প্রদর্শনী ‘S…
  • ২৯ নভেম্বর ২০২৬