যুক্তরাষ্ট্রের টেক্সাসে বারে বন্দুক হামলা, হতাহত ১৭: এফবিআই

০৩ মার্চ ২০২৬, ১২:৩৪ AM , আপডেট: ০৩ মার্চ ২০২৬, ১২:৩৪ AM
বিয়ার গার্ডেন

বিয়ার গার্ডেন © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিন শহরে একটি বিয়ার গার্ডেনের বাইরে ভয়াবহ গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন নিহত এবং ১৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, এই হামলার সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র থাকতে পারে।

স্থানীয় সময় রবিবার রাত আনুমানিক ২টার দিকে (জিএমটি ০৮:০০) অস্টিন শহরের বিউফোর্ডস বারের কাছে এই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হওয়ার পর নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে তিনে।

আরও পড়ুন: বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা: রয়টার্স

সিবিএস নিউজসহ মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম নিয়গা ডায়াগনে (৫৩)। তিনি সেনেগালে জন্মগ্রহণকারী একজন মার্কিন নাগরিকত্বপ্রাপ্ত।

অস্টিন পুলিশ জানিয়েছে, হামলায় আহতদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তবে ঘাতক ডায়াগনে ঠিক কী কারণে এই নৃশংস হামলা চালিয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এফবিআই এবং স্থানীয় পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে।

টেক্সাস শুটিং, অস্টিন, বিউফোর্ডস বার, এফবিআই, সন্ত্রাসবাদ, মার্কিন সংবাদ

জবিতে ধীরগতির ইন্টারনেটে ভোগান্তিতে শিক্ষার্থীরা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
হলি ক্রস কলেজের সিলেকশন টেস্টের আগে যেসব কাগজপত্র নিবেন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফিলিপিন্সে ফেরিতে আগুন, পাঁচজন নিহত, নিখোঁজ অন্তত ৮৭ জন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মহাখালীতে আগুন লাগা ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দৌলতদিয়া যৌনপল্লীতে ফের দুর্বৃত্তদের হামলায় যৌনকর্মী নিহত
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9