গভীর রাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

১১ নভেম্বর ২০২৬, ০৭:১৩ PM
গভীর রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

গভীর রাতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ © সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার এবং টিনের বেড়ার কাঠের কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতের যেকোনো সময় উপজেলার  বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

​স্থানীয় ও দলীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে বুধবার ভোরের মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। সকালে দলীয় নেতাকর্মীরা কার্যালয় খুললে বিষয়টি তাঁদের নজরে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ ও পরিদর্শন করেন। 

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

​ঘটনার বিষয়ে উপজেলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেয়। এতে একটি প্লাস্টিকের চেয়ার সম্পূর্ণ পুড়ে গলে গেছে।

​উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিনুর রহমান অভিযোগ করে বলেন, ‘গত রাতে কে বা কারা পরিকল্পিতভাবে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দিয়েছে। আমাদের ধারণা, এর সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের কেউ জড়িত থাকতে পারে।’ এ বিষয়ে খুব শীঘ্রই সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছ…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
  • ১১ নভেম্বর ২০২৬
এনএসইউতে মাইক্রোবায়োলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন, ২০ বছর…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদারের উপহার’ নিয়ে মন্তব্য, দুঃখপ্রকাশ করে যে ব্যাখ্যা …
  • ১১ নভেম্বর ২০২৬
বিএমইউতে আন্তর্জাতিক ক্যান্সার মূল্যায়ন মিশন শুরু, লক্ষ্য …
  • ১১ নভেম্বর ২০২৬
ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950