রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় সংসদে দুঃখ প্রকাশ জামায়াত আমিরের

১১ নভেম্বর ২০২৬, ০৭:২১ PM
সংসদে জামায়াত আমির, পাশে রাশেদ খাঁন

সংসদে জামায়াত আমির, পাশে রাশেদ খাঁন © সংগৃহীত ও সম্পাদিত

২৪ ঘণ্টা ‘খেদমত’ দেওয়ার পরও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে মজুরি দিতে না পারায় জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ বুধবার (১১ নভেম্বর) অধিবেশন চলাকালে রাশেদ খাঁনকে উদ্ধৃত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াত নেতাদের বৈঠকের অভিযোগ উত্থাপন করলে তার জবাবে এমন মন্তব্য করেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, এরকম কথা রয়েছে যে, ‘ভিনদেশী গোয়েন্দা সংস্থার সাথে একটি দলের বোঝাপড়া হয়েছে। তো এই সুরসুরির পেছনে এই দলের কোনো সম্পর্ক আছে কি না?’ এই দলটাকে একটু উনি ক্লিয়ার করুন। যদি উনি (স্বরাষ্ট্রমন্ত্রী) সরকারের নিয়োজিত জামায়াত বিষয়ক একজন ২৪ ঘণ্টা সচিব মর্যাদার লোককে মিন করে থাকেন, তার কথার রেফারেন্স ধরে, তাহলে আমি তাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি যে, এটা আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম এবং বলেছিলাম তার প্রমাণ উপস্থাপন করুন।

তিনি বলেন, বিষয়টা অন্যভাবে বলতে গেলে আমি বলতে চাই না যে, ঠাকুরঘরে কেরে আমি কলা খাই না। যারা এটা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন, আত্মগোপন করে আছেন। গোপনও নয়, ওপেন।

তিনি আরও বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখেই বলতে চাই, বর্তমান প্রেসিডেন্ট মহোদয়, তিনিও কিন্তু ওপেনলি কথাবার্তা বলেছেন। তোমাদের সব দরজা খুলে দেবো, তোমাদের সব মামলা তুলে নেব। আমরা বলি নাই। আমাকে একটা মিসকোট করা হয়, ১২ আগস্টের একটা সাংবাদিক সম্মেলনের ব্যাপারে, আমি বলেছি, আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া হলো। ওই পুরা ২২ মিনিটের বক্তব্যে একবারও ভুলে, স্বপ্নে আমি আওয়ামী লীগের নামও নিইনি। পুরা ভিডিও এখন আছে। যে কেউ দেখে নিতে পারেন।

রাশেদ খাঁন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন, আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটা বলেন, রাতে একটা বলেন, পরের দিন সকালে একটা বলেন, দুপুরে একটা বলেন, এটা উনি চালিয়ে যাচ্ছেন। সেই রকম একটা ফালতু লোককে রেফার করে, যদি বলা হয়, আমাদেরকে ইঙ্গিত করে; উনি তো নামই নিয়েছেন। আমাদেরকে ইঙ্গিত করে যদি বলা হয় যে, ওই ধরনের কোনো এজেন্সির সাথে বসেছি, তাহলে এই সাড়ে ৩০০ সদস্যের হাউজে আজকে স্পষ্টভাবে বলছি, কোনো দেশের কোনো এজেন্সির সাথে বসার কোনো ইতিহাস আমাদের নেই।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা কোনো এজেন্সির সাথে বসবো কেন? আমরা একটা রাজনৈতিক দল, আমরা বসবো রাজনৈতিক প্রতিপক্ষের সাথে, বন্ধুদের সাথে—যদি কোনো জায়গায় বন্ধু থাকে। আমরা এজেন্সির সাথে বসার তো কোনো প্রশ্নই ওঠে না। বরঞ্চ আমাদের নামে যারা বলছেন, ডকুমেন্ট আছে, তারা দেশে-বিদেশে এজেন্সির সাথে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে এজেন্সির সামনে দুঃখ প্রকাশ করেছেন, পাবলিকলি এসে বলেছেন যে, আমাদের দলের অতীত এই দেশনীতি ছিল ভুল, ভবিষ্যতে আমরা এই ভুল আর করব না। দ্যাট ওয়াজ পাবলিক স্টেটমেন্ট। মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাটাই উত্তম হবে। যথেষ্ট হবে।

শুধু সনদ নয়, কর্মবাজারের উপযোগী দক্ষতা নিয়ে বিশ্ববিদ্যালয় ছ…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআরইউতে ডায়াবেটিস ও জরায়ু ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প
  • ১১ নভেম্বর ২০২৬
এনএসইউতে মাইক্রোবায়োলজি বিভাগের আনুষ্ঠানিক উদ্বোধন, ২০ বছর…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ঠিকাদারের উপহার’ নিয়ে মন্তব্য, দুঃখপ্রকাশ করে যে ব্যাখ্যা …
  • ১১ নভেম্বর ২০২৬
বিএমইউতে আন্তর্জাতিক ক্যান্সার মূল্যায়ন মিশন শুরু, লক্ষ্য …
  • ১১ নভেম্বর ২০২৬
ওয়েট অ্যান্ড সি, মিথ্যাচারের জবাব শিগগিরই পাবেন
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950