বাহরাইন বন্দরে মার্কিন পতাকাবাহী ট্যাঙ্কারে হামলা: রয়টার্স

০২ মার্চ ২০২৬, ১১:৪৭ PM
মার্কিন পতাকাবাহী জ্বালানি পণ্যবাহী ট্যাঙ্কারে হামলা

মার্কিন পতাকাবাহী জ্বালানি পণ্যবাহী ট্যাঙ্কারে হামলা © সংগৃহীত

বাহরাইন বন্দরে নোঙর করা অবস্থায় মার্কিন পতাকাবাহী জ্বালানি পণ্যবাহী ট্যাঙ্কার ‘স্টেনা ইম্পারেটিভ’ অজ্ঞাত দুটি বস্তুর (প্রজেক্টাইল) আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২ মার্চ) ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে সংবাদ সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে দুটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র।

ব্রিটিশ সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ‘ভ্যানগার্ড’ জানিয়েছে, জিএমটি সময় রাত প্রায় ৩টায় জাহাজটিতে আঘাত হানা হয়। এর ফলে জাহাজে আগুন লেগে গেলেও তা দ্রুত নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। ভ্যানগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘সব ক্রু সদস্য নিরাপদ আছেন এবং তাদের জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

গত শনিবার থেকে ইরানের ওপর আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর এই প্রথম কোনো মার্কিন পতাকাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেল। মার্কিন-ইসরায়েলি হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলে তীব্র পাল্টা হামলা শুরু করেছে।

জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্টেনা বাল্ক’ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শিপিং ডাটা অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন নেতৃত্বাধীন হামলা শুরুর সময় সর্বশেষ জাহাজটির অবস্থান শনাক্ত করা গিয়েছিল।

উল্লেখ্য, ইরানের পাল্টা আক্রমণের মুখে পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এই হামলাকে তেহরানের পক্ষ থেকে একটি বড় ধরনের প্রতিশোধমূলক পদক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে। 

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬