এবার নিহত হলেন খামেনির স্ত্রী 

০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৮:২৭ PM
আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী

আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী © সংগৃহীত

যুক্তরাষ্ট্র -ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর এবার তার স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। খবর রয়টার্সের।

সোমবার (২রা মার্চ) খামেনির স্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা। 

শনিবার খামেনির ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চালানো হামলার সময় তার স্ত্রী মানসুরেহ খোজাস্তেহও আহত হয়েছিলেন। সেসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আজ সোমবার মৃত্যুবরণ করেন তিনি। 

মানসুরেহ খোজাস্তেহ সাধারণত জনসমক্ষে খুব কমই উপস্থিত হতেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সরাসরি জড়িত হননি। তিনি মূলত ব্যক্তিগত ও পারিবারিক জীবনেই সীমাবদ্ধ থেকেছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালনের পর, গত শনিবার আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় নিহত হন। খামেনি জীবিত থাকাকালেও জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে।

১৯৬৪ সালে খামেনির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মানসুরেহ । ১৯৪৭ সালে মাশহাদে জন্মগ্রহণ করা মানসুরেহের পরিবার ধর্মীয় ও ব্যাবসায়িকভাবে সুপরিচিত ছিল। তার পিতা, মুহাম্মদ ইসমাইল খোজাস্তেহ বাঘেরযাদেহ, শহরের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬