ইরানে হামলা চালাতে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে যুক্তরাষ্ট্র : স্টারমার 

০২ মার্চ ২০২৬, ০৪:৩০ PM
সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি

সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটি © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে ‘নির্দিষ্ট ও সীমিত প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে’ নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। 

সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে স্টারমার বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে। তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি—যাতে ইরান অঞ্চলজুড়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকির মুখে না ফেলে এবং সংঘাতে জড়িত নয় এমন দেশগুলোর ওপর হামলা চালাতে না পারে।’

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের সম্মিলিত আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন সুরক্ষাই যুক্তরাজ্যের এ সিদ্ধান্তের ভিত্তি। জরুরি হুমকি দূর করার এবং পরিস্থিতিকে আরও অবনতির হাত থেকে রক্ষার এটাই সর্বোত্তম উপায় ।’

যুক্তরাজ্য হামলায় অংশ না নিলেও এ অঞ্চলে প্রতিরক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে জানিয়ে তিনি বলেন, ‘ইরানের ওপর প্রাথমিক হামলায় আমরা জড়িত ছিলাম না এবং এখন কোনো আক্রমণাত্মক পদক্ষেপেও আমরা অংশ নেব না।’

শনিবার সকাল থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের অনেককে হত্যা করেছে। জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে উপসাগরীয় অঞ্চলের অনেক দেশ তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান। 

খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর, প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে ৪০ দিনের জাতীয় শোক এবং উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত একটি অন্তর্বর্তী পরিষদের নাম ঘোষণা করে ইরান।

ক্ষমা চেয়ে পোস্ট দেওয়ার পর সরিয়ে নিলেন গাজী নজরুল
  • ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ছয় এমপি
  • ২০ আগস্ট ২০২৬
সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে: জাতীয় …
  • ২০ আগস্ট ২০২৬
১৬ মাসেও হলো না দুর্নীতি-নির্যাতনের বিরুদ্ধে গঠিত সত্যানুসন…
  • ২০ আগস্ট ২০২৬
মুরগি চুরির অপবাদে গাছে বেঁধে নারীকে নির্যাতন, মামলায় গ্রেপ…
  • ২০ আগস্ট ২০২৬
কর্মস্থলে অনুপস্থিত থাকলে আটকে যাবে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদ…
  • ২০ আগস্ট ২০২৬