ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশির মৃত্যু

০২ মার্চ ২০২৬, ০৩:১৩ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৩:১৯ PM
নিহত মোহাম্মদ তারেক

নিহত মোহাম্মদ তারেক © সংগৃহীত

আরব আমিরাতের পর এবার বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ তারেক (৪৮)।  দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, সোমবার সকালে বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।এই হামলায় এক বাংলাদেশি শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন। 

নিহত মোহাম্মদ তারেক (৪৮) চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের বাসিন্দা। আহত দুই বাংলাদেশির নাম জানা যায়নি।

এর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরানের প্রতিশোধমূলক অভিযানে আক্রান্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নিহত হন।

তার নাম সালেখ উদ্দিন ওরফে আহমদ আলী (৪৮)। সালেখ মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার গাজিটেকা (বাঁশতলা) গ্রামের মৃত সবর আলীর ছেলে। 

দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬