নেতানিয়াহুর অফিসে হামলা চালিয়েছে ইরান

০২ মার্চ ২০২৬, ০৫:২৪ PM
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর অফিস

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর অফিস © সংগৃহীত

পাল্টা হামলার জবাবে এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহুর অফিসে ও বিমানবাহিনী প্রধানের সদরদপ্তরে হামলা করার দাবি করেছে  ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড (আইআরজিসি)। সোমবার (২ মার্চ) ফার্স বার্তা সংস্থার বরাতে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

বিবৃতিতে বলা হয়েছে,‘জায়নিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমানবাহিনী প্রধানের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।’ এ হামলায় ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন এএফপির সাংবাদিকরা। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত করা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ‘অল্প কিছুক্ষণ আগে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে আইডিএফ। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

এদিকে, ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডার লিয়েন অঞ্চলজুড়ে সার্বভৌম ভূখণ্ডের বিরুদ্ধে ইরান ও তাদের মিত্রদের “বেপরোয়া ও নির্বিচার হামলার” নিন্দা জানিয়েছেন। সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমানঘাঁটি ও সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর তিনি এ মন্তব্য করেন।

ব্রাসেলসে সাংবাদিকদের তিনি বলেন, ‘সংঘাত যাতে ছড়িয়ে না পড়ে এবং উত্তেজনা প্রশমিত হয়, সে জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তরুণীর খাটের নিচে লুকিয়ে ছিলেন প্রেমিক, ‘চোর’ বলে দেওয়া হলো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬