মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান

০২ মার্চ ২০২৬, ১১:২১ PM
মাইক্রোসফট কার্যালয় বা বীরশেবা কমপ্লেক্সে

মাইক্রোসফট কার্যালয় বা বীরশেবা কমপ্লেক্সে © সংগৃহীত

বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে আজ সোমবারও (২ মার্চ) কয়েক দফায় ইসরায়েলে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তেহরান জানিয়েছে, উগ্রবাদী ইসরায়েল ভূখণ্ডের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

ইরানের দাবি অনুযায়ী, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি সেনাবাহিনীর বীরশেবা (Be'er Sheva) যোগাযোগ কমপ্লেক্সে সরাসরি আঘাত হেনেছে। দেশটির তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ১১তম ঢেউ চালিয়েছে। এর মূল লক্ষ্য ছিল বীরশেবা শহর।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, বীরশেবার সেই নির্দিষ্ট লক্ষ্যবস্তুটি ছিল ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ শিল্প কমপ্লেক্স। পরবর্তীতে সংস্থাটি একটি ভবনের ছবি পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করে, এটিই বীরশেবা শহরের সেই ভবন যেখানে মাইক্রোসফটসহ বেশ কিছু বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত।

ইরানি সামরিক সূত্রগুলো বলছে, ইসরায়েলের গোয়েন্দা ও প্রযুক্তিগত সক্ষমতাকে আঘাত করতেই এই বিশেষ স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় মাইক্রোসফট কার্যালয় বা বীরশেবা কমপ্লেক্সের ক্ষয়ক্ষতির বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাভাবিপ্রবিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৪…
  • ০১ অক্টোবর ২০২৬
ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬