ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল

০৩ মার্চ ২০২৬, ১২:১৬ AM
ফারুক আহমেদ

ফারুক আহমেদ © সংগৃহীত

মেট্রোরেল পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ফারুক আহমেদের নিয়োগ বাতিল করেছে সরকার। 

সোমবার (২ মার্চ) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব মো. দেলোয়ার হোসেনের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগকৃত ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে ঠিক কী কারণে বা কোন প্রেক্ষাপটে এই নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের আমলে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি ফারুক আহমেদকে তিন বছর মেয়াদে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগের সময় সড়ক পরিবহন বিভাগ জানিয়েছিল, মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বপ্রাপ্ত এই প্রতিষ্ঠানে প্রথমবারের মতো কোনো পেশাদার প্রকৌশলী ও আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিকে এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সাধারণত প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের এই পদে নিয়োগ দেওয়ার রেওয়াজ ছিল।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে প্রতিমন্ত্রীর নেতৃত্বে ৪ সদ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রিপাবলিকানরা জিতলে প্রত্যেক নাগরিককে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে কি সন্তান দত্তক নেওয়া যায়?
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাজারে এলো আইফোন ১৮ প্রো, চমকে দিতে পারে যেসব ফিচার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, জানবেন যেভাবে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফরম পূরণের সময় বাড়ল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9