ভোটের দিন অতিরিক্ত মেট্রোরেল চলবে

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৬ AM
মেট্রোরেল

মেট্রোরেল © ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও রাজধানী ঢাকায় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে। ভোটার ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওইদিন নির্ধারিত সময়সূচির বাইরে অতিরিক্ত মেট্রোরেল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটের দিন ভোটাররা যেন দ্রুত ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ ভোটকেন্দ্রে যেতে পারেন, সে লক্ষ্যে মেট্রোরেল নিয়মিত সময়সূচি অনুযায়ী চালু থাকবে। পাশাপাশি ভোটগ্রহণ চলাকালীন সময়ে যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে ট্রেনের সংখ্যা বাড়িয়ে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে।

এ উদ্যোগের ফলে ভোটারদের যাতায়াত আরও সহজ ও নির্বিঘ্ন হবে বলে আশা প্রকাশ করেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

‘এইরকম এতিম দশায় ওপেন করা হইলো কেনো’—জুলাই জাদুঘর নিয়ে ফারু…
  • ০৭ আগস্ট ২০২৬
বিএম কলেজে ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা বৈঠক, শান্ত হলো ক্যা…
  • ০৭ আগস্ট ২০২৬
ঢামেকে ছাত্রশিবিরের ৩.৬ কিলোমিটার ‘জুলাই লিগ্যাসি রান’
  • ০৭ আগস্ট ২০২৬
জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুলের ১২ অনুসারী বিএনপিতে…
  • ০৭ আগস্ট ২০২৬
‘গাঁজা-বাবা কি তোর বাপের টাকায় খাই’— বলেই ছাত্রদল সভাপতিকে…
  • ০৭ আগস্ট ২০২৬
চমেকের ইন্টার্ন চিকিৎসকের সমকামিতার তথ্য প্রকাশ্যে, বয়কটের …
  • ০৭ আগস্ট ২০২৬