ডা. জাহেদ উর রহমান

হাসিনা নিজেই ফিরতে চাইলে ভারতের সমস্যা থাকার কথা নয়

১০ নভেম্বর ২০২৬, ১২:৫৬ PM
ডা. জাহেদ উর রহমান ও শেখ হাসিনা

ডা. জাহেদ উর রহমান ও শেখ হাসিনা © টিডিসি সম্পাদিত

শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) প্রক্রিয়ায় কোনো আইনি জটিলতা দেখছে না সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো সমস্যা থাকার কথা নয়।

আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ‘আমি এ কথাটা আগেও বলেছি— উনি (শেখ হাসিনা) এত মানুষ খুন করেছেন, কথাটা কিন্তু এই রকম না, আই রিপিট ১০০ খুন, ৫০০ খুন এক জিনিস আর ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি আরেক জিনিস। দুটো দুই জিনিস।

তিনি বলেন ‘এখন, উনি তো নিজেই আসতে চান, তার মানে উনার কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন, ‘আমাকে এক্সট্রাডাইট করে দাও’! উনার তো এসে এটা তো ফেস করার কথা ছিল। এক্সট্রাডিশন নিয়ে যে আইনি প্রসেসের কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না। 

ডা. জাহেদ আরও বলেন, ‘আমাদের সরকার মনে করে একটা কনভিক্টেড আসামিকে আমরা এক্সট্রাডাইট করব। ভারত সরকারকে আমাদের এটা করতে দিতে হবে এবং ভারত সরকারের এই মুহূর্তে কোনো সমস্যা থাকার কথা না। কারণ যাকে এক্সট্রাডাইট করার কথা তিনিই আসতে চান। সো, লিগাল কোনো ইস্যু আছে বলে আমরা আসলে এখন আর মনে করি না।’

রাজশাহীতে বিএনপি কার্যালয়ে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
ডিএমপির ২ থানার ওসি বদল ও ডিবির ২ কর্মকর্তাকে বদলি 
  • ১০ নভেম্বর ২০২৬
নেত্রকোনায় হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
  • ১০ নভেম্বর ২০২৬
পাবনায় সড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ, বেড়া কলেজে তালা
  • ১০ নভেম্বর ২০২৬
রামেক পরিচালকের কক্ষে গোপন বৈঠকে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক, অ…
  • ১০ নভেম্বর ২০২৬
৮১ পদে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ, আবেদন শুরু …
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950