ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় রাষ্ট্রীয় অতিথি ভবনে

১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ PM
ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান © সংগৃহীত ছবি

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় যাওয়ার পথে ইস্তাম্বুলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে ভিভিআইপি মর্যাদায় অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তাকে বিমানবন্দরের অভ্যন্তরে অবস্থিত রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম ইলকের হাকতানকাচমাজ।

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে একই দিন সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুরস্কের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টার যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

আগামীকাল বুধবার (১১ নভেম্বর) আনাতোলিয়ায় অনুষ্ঠাতব্য জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে বাংলাদেশের জলবায়ু ঝুঁকি, অভিযোজন ও জলবায়ু অর্থায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

এ ছাড়া সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচি রয়েছে। এসব বৈঠকে জলবায়ু সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950