ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ভিসি-প্রক্টরকে জবাবদিহির হুঁশিয়ারি আব্দুল কাদেরের

১০ নভেম্বর ২০২৬, ০৬:১৬ PM
জুলাই আন্দোলনের ছাত্রনেতা আব্দুল কাদের

জুলাই আন্দোলনের ছাত্রনেতা আব্দুল কাদের © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দৃশ্যমান উদ্যোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই আন্দোলনের ছাত্রনেতা আব্দুল কাদের। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে উপাচার্য ও প্রক্টরকে দায়িত্ব ছেড়ে দিতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।

স্ট্যাটাসে আব্দুল কাদের লিখেছেন, দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। আজ একাডেমিক ভবনে ককটেল বিস্ফোরণে একজন গুরুতর আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে পুরো ক্যাম্পাস অরক্ষিত হয়ে পড়লেও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আব্দুল কাদের লেখেন, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত কোনো প্রক্টর আছেন কি না, তা-ও জানা নেই। গত কয়েক মাসে উল্লেখযোগ্য কোনো কাজে তার তৎপরতা দেখার সুযোগ হয়নি। এমন অথর্ব ব্যক্তিকে বিএনপি প্রক্টর বানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে ককটেল বিস্ফোরণ, দুজন গুরুতর আহত

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ তুলে আব্দুল কাদের আরও বলেন, গত ৩ আগস্ট শেখ হাসিনার পক্ষে রেজিস্ট্রার ভবনে মিছিল করা কর্মকর্তা-কর্মচারীরা এখনো বহাল তবিয়তে রয়েছেন। শিক্ষকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। বর্তমান নাশকতার সঙ্গে এদের সংশ্লিষ্টতা থাকার আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে আব্দুল কাদের বলেন, তা করতে ব্যর্থ হলে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্যাম্পাসে আর একটি ককটেল বিস্ফোরণ ঘটলে কিংবা কোনো শিক্ষার্থীর সামান্য ক্ষতি হলেও উপাচার্য ও প্রক্টরকে তার জবাবদিহি করতে হবে। এ ঘটনার দায় তাদের কাছ থেকে আদায় করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

পেছাচ্ছে না ভর্তি পরীক্ষা, বিজ্ঞপ্তি দিল বুয়েট
  • ১০ নভেম্বর ২০২৬
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কাগজে দেখিয়ে দেব— কারা কাদের সাথে …
  • ১০ নভেম্বর ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টত অকার্যকর, কোনো কার্যকারিতা দে…
  • ১০ নভেম্বর ২০২৬
রামেকে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আটক
  • ১০ নভেম্বর ২০২৬
৬০ টাকা বেতনের টয়লেট ক্লিনার থেকে ব্যাংকের এজিএম, যে গল্প হ…
  • ১০ নভেম্বর ২০২৬
ভারতকে সঙ্গী করেই সেমিফাইনালে পাকিস্তান
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950